এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ প্রতিষ্ঠার জন্য জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ আজ শনিবার রিটটি করেন। এতে আইনসচিব ও অর্থসচিবকে বিবাদী করা হয়েছে।
ওই অধ্যাদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় ওই অধ্যাদেশের কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছে রিটে।
বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চে চলতি সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
এর আগে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে নতুন দুটি বিভাগ প্রতিষ্ঠার জন্য ১২ মে অধ্যাদেশ জারি করা হয়। এরপর থেকেই আন্দোলনে নেমেছেন কর, শুল্ক ও ভ্যাট বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

অথচ নিজেদের অভ্যন্তরীণ (গোপনীয়) গ্রুপে এই বিষয়ে মতামত জানানোর কারণেও শোকজ করা হয়েছে বেশ কয়েকজনকে। ওই মতামত পাবলিক পোস্টেও ছিল না...
২ ঘণ্টা আগে
তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় গঠনের নির্দেশ দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
৩ ঘণ্টা আগে
বিডিআর হত্যাকাণ্ড সচক্ষে দেখার কারণে স্বামীকে গুম করে হত্যা করা হয়েছিল বলে জবানবন্দি দিয়েছেন নিহত নজরুল ইসলামের স্ত্রী। মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দিতে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্
৩ ঘণ্টা আগে
বাংলাদেশিদের জন্য ভিসাপ্রক্রিয়া সহজ করার আভাস দিয়েছে ভারত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, নয়াদিল্লিতে আজ...
৩ ঘণ্টা আগে