
প্রতিভা অন্বেষণমূলক মেগা আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ মঙ্গলবার মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ পর্বের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম। এছাড়া অতিরিক্ত সচিব আমেনা বেগম, মাহফুজুল আলম খান এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও তত্ত্বাবধানে গত ২ মে সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর যাত্রা শুরু হয়। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে এখন জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হচ্ছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা দল-মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ করে। দেশের জার্সি গায়ে মাঠে নামলে সবাই বাংলাদেশি পরিচয়েই পরিচিত হন। সাম্প্রতিক বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার প্রসঙ্গ তুলে তিনি দেশের ফুটবলসহ অন্যান্য খেলাকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে আটটি ইভেন্ট দিয়ে প্রতিযোগিতা শুরু হলেও নতুন করে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হওয়ায় মোট ইভেন্টের সংখ্যা বেড়ে ১০টিতে উন্নীত হচ্ছে। প্রথম আসর শেষ হওয়ার আগেই আগামী ১ জুলাই থেকে দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নতুন একটি বিভাগীয় শহর থেকে দ্বিতীয় আসরের উদ্বোধন করা হবে। পাশাপাশি দেশের ৪ হাজার ৫৮৯টি ইউনিয়ন ও ৫০৩টি উপজেলায় দল গঠন করে বছরব্যাপী এই প্রতিযোগিতা চালু রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।
মো. আমিনুল হক বলেন, বর্তমান প্রজন্মকে মোবাইল ফোনের আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে যারা অসাধারণ নৈপুণ্য দেখাবে, তাদের চিহ্নিত করে বিকেএসপিতে ভর্তির ব্যবস্থা করা হবে। তাদের পড়াশোনা ও খেলাধুলার সব ধরনের দায়িত্ব সরকার বহন করবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
আগামী ২৭ জুলাই বিকেল ৪টায় আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সেরা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সূত্র: বাসস

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীকে নিয়ে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
৩ ঘণ্টা আগে
কুমিল্লায় নিখোঁজের পরদিন গত শনিবার মরদেহ পাওয়া গেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের। একই দিন সুনামগঞ্জে অচেতন বাবার পাশ থেকে তিন ভাই-বোনের মরদেহ এবং মানিকগঞ্জে মা-বাবার মরদেহের পাশ থেকে দেড় বছরের আলিজা নূরের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা পৃথক হলেও এই পাঁচ শিশুই হয়
৮ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্তদের কয়েকজনের বিরুদ্ধে আপত্তি জানিয়ে তাঁদের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করছেন বিএনপি-সমর্থক আইনজীবীদের একটি অংশ। তাঁদের অভিযোগ, বিএনপির বাইরের কিছু আইনজীবী টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন।
৯ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল সংসদে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি প্রতি সপ্তাহে বৈঠক করবে এবং ডিসেম্বরের মধ্যেই আলোচনা শেষ করে প্রতিবেদন সংসদে উপস্থাপনের চেষ্টা করবে বলে জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...
১৪ ঘণ্টা আগে