
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রথম জবানবন্দি দেন শহীদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়ার (ফারহান ফাইয়াজ) বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া। জবানবন্দিতে তিনি তাঁর ছেলের মৃত্যুর জন্য জাহাঙ্গীর কবির নানক, তাপসসহ দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
১৫ জুন রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। এর আগে গত ১০ মে অভিযোগ গঠন করা হয়। ২৮ আসামির মধ্যে জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপসসহ ২৪ জন পলাতক। গ্রেপ্তার আছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
আসামিদের মধ্যে নানক ও তাপস ছাড়াও অন্যদের মধ্যে ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা রয়েছেন।
এর আগে গত ১৮ জানুয়ারি ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এই মামলায় আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন তিনটি অভিযোগ এনেছে।

ডিপ্লোমাধারী ডেন্টাল অ্যাসিস্ট্যান্টদের প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। আজ বুধবার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
১ ঘণ্টা আগে
দেশের ৭৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মানোন্নয়নে ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
১ ঘণ্টা আগে
‘সংস্কৃতি হলো একটি জাতির আত্মা। সংস্কৃতির মাধ্যমেই মানুষের প্রকৃত অন্তর্নিহিত রূপ ও মানবিক চেতনার বিকাশ ঘটে। আমাদের ভূখণ্ড গান, ধান আর নদীর দেশ। এ দেশের হাজার বছরের ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে আমাদের পুনরুজ্জীবিত করতে হবে...
২ ঘণ্টা আগে
দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী, সংখ্যালঘু ও ভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর কল্যাণ এবং তাঁদের সাংবিধানিক অধিকার রক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। একই সঙ্গে ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে সব নাগরিকের সম-অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার...
২ ঘণ্টা আগে