
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রতিক্রিয়ায় জুলাই শহীদ এবং তাঁদের পরিবার ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় হয়েছে। আপনারা যাঁরা বলছেন শেখ হাসিনার মামলার কী রায় হলো? আমি বলছি, জুলাই বিপ্লবে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের মামলার কী রায় হলো? আমরা বলতে চাচ্ছি জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদেরা ন্যায়বিচার পেয়েছেন। রাষ্ট্র ন্যায়বিচার পেয়েছে। প্রসিকিউশন পক্ষ ন্যায়বিচার পেয়েছে।’
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘সেই ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে যেয়ে সেই ন্যায়বিচারের মানদণ্ড হলো—এই মামলার দুজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসেবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন। সার্বিক বিবেচনায় আদালত তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, দেশের প্রতি, এ দেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা, পরিষদের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে।’

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী এক অস্থির পরিস্থিতিতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই সনদ’ বা সংবিধান সংস্কার-সংক্রান্ত জাতীয় গণভোট। নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী বিএনপি ও তার মিত্রদলগুলো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বড় একটি অংশ জামানত হারিয়েছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম এবং সাবেক সংসদ সদস্য মো. আনিসুজ্জামান খোকন রয়েছেন।
২ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে আপনি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন। বিএনপি, তারেক রহমান, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য গেজেট এবং গণভোটের সরকারি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে