
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালে বিচারাধীন ও নিষ্পত্তিকৃত সব মামলাই তিনি খতিয়ে দেখবেন। ফরমাল চার্জ থেকে তদন্ত প্রক্রিয়া সবকিছু পর্যালোচনা করে জাতির প্রত্যাশা অনুযায়ী বিচার নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘ইতিমধ্যে ২৪টি মামলার ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। ২১টি মামলার বিচার চলছে দুইটি ট্রাইব্যুনালে। আমি এসব মামলার বিষয়বস্তু দেখিনি। তবে আমি এগুলো সব দেখব। ফরমাল চার্জগুলো ঠিক হয়েছে কি না, তদন্ত যথাযথ হয়েছে কি না—এগুলো সবকিছু আমি দেখব। জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে আমরা বিচারগুলো করতে পারি সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’
যেসব মামলায় ইতিমধ্যে রায় হয়ে গেছে সেগুলোর বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, ‘যেগুলো রায় হয়ে গেছে সেগুলো আমার দেখবার সুযোগ হয়নি। তাই সেই বিষয়ে আমি এখন মন্তব্য করতে পারছি না। তবে সবগুলোরই দেখবার সুযোগ আছে, আমি সবগুলোই দেখব। যেগুলো বিচার হয়ে গেছে সেই ফাইলগুলো আমি দেখব। যদি কোনো বিষয়ে কোনো আইনগত পদক্ষেপ নিতে হয় সেভাবে নিব। আমরা চাই ট্রাইব্যুনালটা আরও গতিশীল হোক এবং আরও স্বচ্ছতার সঙ্গে এই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হোক।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি চ্যালেঞ্জ করে বলেন, তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগের স্বপক্ষে সামান্য তথ্য-প্রমাণও
৩৭ মিনিট আগে
গতকাল সোমবার কাজী মোস্তাফিজুর রহমান আহাদ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘ট্রাইব্যুনালে সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক: কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে?’ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে দুটি মন্তব্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সুলতান মাহমুদ অভিযোগ...
১ ঘণ্টা আগে
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
২ ঘণ্টা আগে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে নির্ধারিত সময়ে অফিস ত্যাগ করার নির্দেশ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সংস্থাপন অধিশাখা এই নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে।
২ ঘণ্টা আগে