
গতকাল সোমবার কাজী মোস্তাফিজুর রহমান আহাদ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘ট্রাইব্যুনালে সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক: কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে?’ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে দুটি মন্তব্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সুলতান মাহমুদ অভিযোগ করেন, ‘চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট।
‘পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হককে “অ্যাপ্রুভার” (রাজসাক্ষী) করা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রসিকিউটর সুলতান মাহমুদ। রংপুরে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে করা মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে একজন পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া এবং চানখাঁরপুল এলাকায় “গুলি চালানোর নির্দেশ দেওয়া” একজন পুলিশ কর্মকর্তাকে আসামি না করে সাক্ষী করার অভিযোগ করেছেন তিনি।’
এ বিষয়ে আজ মঙ্গলবার সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মামলা আমি পরিচালনা করিনি। এখনো পর্যন্ত সেটা আমি দেখিনি। সেটা দেখে যদি কোনো অনিয়ম হয়ে থাকে এবং সেখানে যদি আইনগতভাবে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয় থাকে আমরা নিব। আর এটা শুধু অভিযোগ পর্যায়ে আছে। না দেখে আর কোনো উত্তর দিতে পারছি না। আমাকে একটু দেখতে দেন, আমাকে একটু কাজ করতে দেন।’
বিদায়ী চিফ প্রসিকিউটরের বিষয়ে সমালোচনা শুরু হয়েছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আমিনুল ইসলাম বলেন, ‘বারবার একই প্রশ্ন করে লাভ নেই। কারণ, আমি এখানে নতুন দায়িত্ব নিয়েছি। এই ট্রাইব্যুনালের সব কার্যক্রম আমাকে বুঝতে হবে। আপনারা যেসব অভিযোগ নিয়ে আসতেছেন, সেটাও আমাকে তদন্ত করে দেখতে হবে।’
চিফ প্রসিকিউটর বলেন, ‘আমি সুস্পষ্টভাবে একটা কথা বলতে চাই, আমার দায়িত্ব পালনকালে এই ট্রাইব্যুনালে কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত হিসেবে আন্তর্জাতিক মানের বিচার এখানে অনুষ্ঠিত হবে। এখানে বিচারের বাইরে অন্য কোনো আলোচনা আমরা প্রশ্রয় দেব না।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি চ্যালেঞ্জ করে বলেন, তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগের স্বপক্ষে সামান্য তথ্য-প্রমাণও
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালে বিচারাধীন ও নিষ্পত্তিকৃত সব মামলাই তিনি খতিয়ে দেখবেন। ফরমাল চার্জ থেকে তদন্ত প্রক্রিয়া সবকিছু পর্যালোচনা করে জাতির প্রত্যাশা অনুযায়ী বিচার নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
৩ ঘণ্টা আগে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে নির্ধারিত সময়ে অফিস ত্যাগ করার নির্দেশ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সংস্থাপন অধিশাখা এই নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে।
৩ ঘণ্টা আগে