দুই দেশে প্রবেশে ব্যর্থ হয়ে ফিরে এসেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তবে দেশে ফিরলেও তিনি ফিরলেন না নিজের ধানমন্ডির বাসায়।
আজ রোববার বিকেল ৫টা ৪ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুরাদ হাসানকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৬ ফ্লাইটে তিনি ঢাকা ফেরেন। এরপর প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় পর বিমানবন্দর ত্যাগ করেন মুরাদ।
স্বাভাবিকভাবে সংসদ সদস্য হিসেবে বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল দিয়ে বের হওয়ার কথা থাকলে গণমাধ্যম এড়াতে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল ব্যবহার করে বিমানবন্দর থেকে বের হন মুরাদ। পরে ঢাকা মেট্রো-গ-৪৩-৩১০৮ নম্বরের একটি গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করেন মুরাদ।
দেশে ফিরলেও নিজের ধানমন্ডির বাসায় যাননি এই সংসদ সদস্য। বিমানবন্দর সূত্রে জানা গেছে, মুরাদ বাসায় না ফিরে রাজধানীর উত্তরায় এক স্বজনের বাসায় উঠেছেন। সর্বশেষ তথ্যানুযায়ী তিনি সেখানেই অবস্থান করছেন।
প্রসঙ্গত, এর আগে আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাক করে এমন ওয়েবসাইটগুলোতে আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইকে ৫৮৬ উড়োজাহাজটির অবতরণের কথা জানানো হয়।
করোনাকালে কানাডা ভ্রমণের যথাযথ কাগজপত্র না থাকায় সে দেশে ঢোকার অনুমতি পাননি সমালোচনার মুখে পদত্যাগ করা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। তিনি গতকাল শনিবার পর্যন্ত কানাডায় ঢোকার চেষ্টা চালিয়েছেন। তাঁকে ঢুকতে দেওয়ার বিষয়ে একমাত্র সিদ্ধান্ত দেশটির ইমিগ্রেশন ও বর্ডার এজেন্সির বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার। পরে বাংলাদেশ সময় বেলা পৌনে ১১টায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়া ফ্লাইটে প্রথম শ্রেণির টিকিট কিনেছেন বলে বিভিন্ন সূত্র থেকে খবর জানা যায়।
কানাডার স্থানীয় বাংলা অনলাইন পোর্টাল নতুন দেশ ডটকম ও অন্যান্য গণমাধ্যমের খবরে শনিবার জানানো হয়, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেওয়া হয়নি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত শুক্রবার তাঁকে ফিরিয়ে দেওয়া হয়।
নারীর প্রতি অশোভন মন্তব্য করে বিতর্কিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশে তিনি কূটনৈতিক পাসপোর্টে ঢাকা ত্যাগ করেন।

ঈদুল ফিতর সামনে রেখে প্রস্তুতি সম্পন্ন করেছে সাতক্ষীরার পর্যটন স্পটগুলো। শেষ হয়েছে ধোয়ামোছাসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। বিশেষভাবে সাজানো হয়েছে সুন্দরবন-সংলগ্ন আকাশনীলা ইকোট্যুরিজম সেন্টার ও দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্র। পাশাপাশি মোজাফফর গার্ডেনসহ জেলার অন্যান্য পর্যটনকেন্দ্রও...
৩ ঘণ্টা আগে
‘নিজে এক বেলা না খাইলেও সমস্যা নাই, কিন্তু বাড়িত তো কিছু না কিছু পাঠাইতেই অইব। বাড়িত ঈদের পোশাক তো দিতে অইব। আমার লাইগা কিছু লাগে না, বাড়ির মানুষগুলা ভালো থাকলেই অয়। নিজে কষ্টে থাকলেও মায়রে কষ্ট দিবার পারি না।’ চোখে-মুখে ক্লান্তির ছাপ নিয়ে কথাগুলো বলছিলেন রডমিস্ত্রি আরিফ হোসেন।
৪ ঘণ্টা আগে
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেল যোগাযোগ স্বাভাবিক হতে প্রায় ১২ ঘণ্টা সময় লাগতে পারে। এই সময়ে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প হিসেবে ট্রান্সশিপমেন্ট (ট্রেন পরিবর্তন) ব্যবস্থা চালু করেছে রেলওয়ে।
৫ ঘণ্টা আগে
ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সন্ধ্যায়...
৮ ঘণ্টা আগে