
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তাঁরা শপথ নেবেন। সংশ্লিষ্ট সূত্রে ১৬ উপদেষ্টার তালিকা জানা গেছে।
আজ বৃহস্পতিবার রাত ৯টায় তাঁদের শপথ নেওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টা: ড. মুহাম্মদ ইউনূস
১৬ উপদেষ্টাদের তালিকা:
১. সালেহ উদ্দিন আহমেদ
২. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রেজওয়ানা হাসান
৭. শারমিন মুরশিদ
৮. ফারুক–ই–আজম
৯. ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন
১০. সুপ্রদিপ চাকমা
১১. বিধান রঞ্জন রায়
১২. আ ফ ম খালিদ হাসান
১৩. ফরিদা আখতার
১৪. নুরজাহান বেগম
১৫. মো. নাহিদ ইসলাম
১৬. আসিফ মাহমুদ সজীব ভূইয়া
এর আগে দুপুর ২টা ১০ মিনিটে ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সাংবাদিকদের সঙ্গে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
ড. ইউনূস বলেন, ‘সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবারে আমরা একসঙ্গে চলতে চাই। আমাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে, তাঁদের পথে আনতে চাই। যাতে করে একসঙ্গে কাজ করতে পারি।’
অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে শপথের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন ড. মুহাম্মদ ইউনূস। তার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত করা হচ্ছে। ভেতরে আসবাবপত্র নতুনভাবে বসানো হচ্ছে। গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) এই কাজগুলো করছে।
তবে এখনো যমুনা ভবনের সামনে নিরাপত্তা বেষ্টনী বসানো হয়নি। সেনাবাহিনী, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো। আজ রোববার রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয়ে আসেন ইতালি রাষ্ট্রদূত।
৩৪ মিনিট আগে
এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ রোববার পর্যন্ত ১৩০টি হজ ফ্লাইটে মোট ৫০ হাজার ৯০৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে গতকাল পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ এবং দুজন নারী...
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
হত্যাসহ পৃথক ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। একই সঙ্গে অপর পাঁচ মামলায় আইভীর জামিন স্থগিতের আদেশ...
৩ ঘণ্টা আগে