আগামী ৩০ জানুয়ারি থেকে পেশাদার মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নের সময় প্রার্থীর আবেদনপত্রের সঙ্গে সরকারি হাসপাতাল থেকে করা ডোপ টেস্টের রিপোর্ট দাখিল করতে হবে বিআরটিএতে।
পরিবহন চালকদের মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো বন্ধ করতে ২০২০ সালের ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা এবার বাস্তবায়ন হচ্ছে। আজ বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
এ বিষয়ে বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘লাইসেন্স করতে গেলে তো অনেক ধরনের ডকুমেন্টস লাগে। তার মধ্যে মেডিকেল টেস্টও আছে। যারা মেডিকেল টেস্ট করাবেন, তাঁরাই তো সেটার টাকা দেবেন। ফলে ডোপ টেস্টের খরচ সরকার বহন করবে না। শুধু ঢাকায় না সারা দেশের সরকারি হাসপাতালেও এই টেস্ট করা যাবে।’
ডোপ টেস্টবিষয়ক পরিপত্রে বলা হয়েছে, ডোপ টেস্টের রিপোর্ট যদি পজিটিভ (মাদক সেবনের আলামত পাওয়া গেলে) বা তাতে কোনো বিরূপ মন্তব্য থাকলে পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু বা নবায়ন করা যাবে না। এই ডোপ টেস্ট সারা দেশে সব পর্যায়ের সরকারি হাসপাতালে এবং ঢাকা মহানগরীর ক্ষেত্রে ছয়টি প্রতিষ্ঠান থেকে করা যাবে। ঢাকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার শেরে বাংলা নগরের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সম্পর্কিত দুটি পরিপত্র জারি করা হয়েছে।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে অনুমোদিত কোনো ল্যাব বা প্রতিষ্ঠান থাকলে সেখানেও পেশাদার মোটরযান চালকদের ডোপ টেস্ট করা যাবে।
এ সংক্রান্ত পরিপত্রে বলা হয়, পরীক্ষার পর সংশ্লিষ্ট হাসপাতাল বা প্রতিষ্ঠান ডোপ টেস্টের রিপোর্ট অনলাইনে সংশ্লিষ্ট বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বা লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছে পাঠাবে এবং মূল কপি প্রার্থীর কাছে হস্তান্তর করবে। প্রার্থী উক্ত ডোপ টেস্ট রিপোর্ট পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু বা নবায়নকালে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে জমা দেবেন। বিআরটিএর সংশ্লিষ্ট সহকারী পরিচালক ও লাইসেন্সিং কর্তৃপক্ষ ওই রিপোর্ট অনলাইনে যাচাই শেষে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ বিষয়ে বিআরটিএর সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) এবং সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) গণ ডোপ টেস্ট সম্পাদনকারী সংশ্লিষ্ট হাসপাতাল বা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করবে।
এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ‘এটি সরকারের হঠকারী সিদ্ধান্ত। আড়াই হাজার টাকা দিয়ে চালকদের ডোপ টেস্ট করার মতো ক্ষমতা নেই। সুতরাং বিনা পয়সায় করার ব্যবস্থা করলে চালকদের জন্য সুবিধা হবে।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এ বিসিএসের চূড়ান্ত ফলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দিয়েছিল। তবে যাচাই-বাছাই ও অন্যান্য প্রক্রিয়া শেষে প্রজ্ঞাপনে ৬১১ জনের নিয়োগ প্রকাশ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধঘোষিত) হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী তন্নীর রক্তাক্ত ছবি ফেসবুকে দেখে মাহামুদুর রহমান সৈকত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন তাঁর বোন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বুধবার জবানবন্দিতে তিনি বলেন, তাঁর ভাই আন্দোলনে অংশ...
৩ ঘণ্টা আগে
মান্ধাতার আমলের যন্ত্রপাতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সশস্ত্র বাহিনীতে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করারও সুপারিশ করা হয়েছে...
৩ ঘণ্টা আগে
সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ৭১টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১ জনের বয়স ও লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সেপ্টেম্বর মাসের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে...
৪ ঘণ্টা আগে