Ajker Patrika

অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ০৩
অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান
ইফতার মাহফিলে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।’

আজ শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় দেশের রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদের এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনের কাজ করার তৌফিক আমাদের আল্লাহ তাআলা দেবেন।’

ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, ‘আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সময় সকলে এখানে একত্রিত হয়েছি। দেশের একটি গুরুত্বপূর্ণ সময়। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।’

তারেক রহমান বলেন, ‘যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নির্যাতন গুম-খুনের শিকার হয়েছে, এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে সেটির সুযোগ পেয়েছি। এই ত্যাগের মাধ্যমে এই আত্মত্যাগের মাধ্যমে লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ আমরা ফিরে পেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: ফের আলোচনার টেবিলে বসার আহ্বান জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের

জাতীয় সংসদের সংরক্ষিত আসন: এমপি হতে ২৯ নেত্রীর দৌড়ঝাঁপ

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

ঈশ্বরদীতে বাড়ির ফটকে দাদির রক্তাক্ত লাশ, অদূরে সরিষাখেতে নাতনির বিবস্ত্র মরদেহ

মধ্যপ্রাচ্যে যেসব দেশে আছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক স্থাপনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত