
বাংলাদেশ ও চীনের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠকে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনার বিষয়টি আলোচনায় আসতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যকার বৈঠকটি আগামী শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।
সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বুধবার দুপুরের পর চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটাই হবে তাঁর প্রথম দ্বিপক্ষীয় সফর।
ভারতের সঙ্গে অন্যতম অভিন্ন নদী তিস্তার বাংলাদেশ অংশের পানি ব্যবস্থাপনা প্রকল্পে চীনের আগ্রহ আছে। এমন প্রেক্ষাপটে আসন্ন শীর্ষ বৈঠকে তিস্তা প্রসঙ্গটি আসবে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেন, ‘তিস্তা প্রকল্প নিয়ে আলোচনার সুযোগ আছে।’
চীনে প্রধান উপদেষ্টার সফর ও থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে তাঁর যোগ দেওয়ার বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব এসব কথা বলেন। তিনি বলেন, ‘চীনের দিক থেকে বাংলাদেশে পানি ব্যবস্থাপনায় যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ আছে। বাংলাদেশেরও এ ক্ষেত্রে আলোচনার কিছু বিষয় রয়েছে।’
জসীম উদ্দিন বলেন, প্রেসিডেন্ট সির সঙ্গে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কৌশলগত দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু, বাণিজ্য, কৃষি অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা, রোহিঙ্গা সমস্যার সমাধানসহ বিভিন্ন দিক আলোচনায় আসবে।
এই সফরে পানিসংক্রান্ত অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, সংস্কৃতি, ক্রীড়া, গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা আছে। এর বাইরে অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্য খাতে সহযোগিতার বিষয়ে কিছু ঘোষণা আসতে পারে।
চীন সফরের শুরুতে প্রধান উপদেষ্টা কাল বৃহস্পতিবার চীনের হাইনান প্রদেশে ‘বোয়াও এশিয়া ফোরাম’ শীর্ষক একটি সম্মেলনে যোগ দেবেন। আগামী শুক্রবার প্রেসিডেন্ট সির সঙ্গে বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টা বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে একটি সংলাপ ও বিভিন্ন বিষয়ে তিনটি সেমিনারে যোগ দেবেন। আগামী শনিবার পিকিং বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে।
প্রধান উপদেষ্টা আগামী শনিবার দেশে ফিরবেন।

তেল-গ্যাস অনুসন্ধানে জলভাগে ঠিকাদার নিয়োগে দরপত্র আহ্বান করার পর এবার স্থলভাগ ইজারা দিতে একটি মডেল উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) চূড়ান্ত করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্বে আসার ১৮০ দিনের মধ্যে এই দরপত্র আহ্বানের লক্ষ্য সামনে রেখে খসড়া মডেল পিএসসি আইন মন্ত্রণা
২ ঘণ্টা আগে
ধর্মীয় মাহফিলে শিশুশ্রমের বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ সোমবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত...
৬ ঘণ্টা আগে
অর্থবিল, ২০২৬-এর দফাভিত্তিক সংশোধনী নিষ্পত্তির সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ভোটাভুটিতে অংশ না নিতে বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘মাননীয় সদস্য আমিনুল হক, ইউ ক্যান নট ভোট ফর নাইদার ইয়েস নর নো। কারণ, আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন।’
৬ ঘণ্টা আগে
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে এক বিরাট শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণ করা সম্ভব...
৭ ঘণ্টা আগে