
সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে সারা দেশে ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে বন্যাকবলিত সাত জেলায় ১ কোটি ৭৫ লাখ টাকা এবং তিন হাজার ২৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গত ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত এসব বরাদ্দ দিয়েছে বলে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় ৬৫ লাখ টাকা এবং এক হাজার ২০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কক্সবাজারে ৩০ লাখ টাকা ও ৪৫০ টন চাল, খাগড়াছড়িতে ২০ লাখ টাকা ও ৪০০ টন চাল, রাঙামাটিতে ২৫ লাখ টাকা ও ৫০০ টন চাল, বান্দরবানে ২০ লাখ টাকা ও ৪০০ টন চাল, মৌলভীবাজারে ১০ লাখ টাকা ও ২০০ টন চাল এবং হবিগঞ্জে ৫ লাখ টাকা ও ১০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
অন্যদিকে ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত বাকি ৫৭ জেলার প্রত্যেকটিতে ৫ লাখ টাকা করে নগদ সহায়তা এবং ১০০ টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
আরও পড়ুন—

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালিত হবে। এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে
অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়া আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ বেশ কিছু সংস্কার কার্যক্রম পরিচালনার পর সরকারের কাছে ফের পরিদর্শনের আবেদন জানিয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ইতিবাচক বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল।
১ ঘণ্টা আগে
প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন (ওএসপি, এডব্লিউসি, পিএসসি)-এর ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার করছে। কখনো দূতাবাসের কর্মকর্তা বা কর্মচারী পরিচয় দিয়ে বাংলাদেশের বিভিন্ন মোবাইল নম্বর থেকে কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের ফোন করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে হজ ফ্লাইটে আরোপিত কর ও বিভিন্ন চার্জ কমানোর জন্য সৌদি আরবের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে সৌদি সরকার ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করবে এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত।
১ ঘণ্টা আগে