
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যের কারণে ‘মিথ্যাচার ও শপথ লঙ্ঘনের’ অভিযোগের প্রেক্ষিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদ থেকে সরানোর বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনো কোনো উদ্যোগ নেয়নি। আজ মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এতথ্য জানান।
রাষ্ট্রপতি ‘মিথ্যাচার’ বলে তাঁর পদে থাকা নিয়ে প্রশ্ন তুলে একজন উপদেষ্টা (আইন উপদেষ্টা) যে বক্তব্য দিয়েছেন, সেটা তাঁর ব্যক্তিগত না পুরো উপদেষ্টা কাউন্সিলের মতামত— এমন প্রশ্নের জবাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বলেছেন, তার সঙ্গে সরকার একমত পোষণ করে।’
তাহলে তাঁকে সরানোর কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি।’
আগামীতে রাষ্ট্রপতিকে সরানোর কোনো চিন্তাভাবনা আছে কিনা— এই প্রশ্নের জবাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘সেটা ভবিষ্যৎ বলতে পারবে।’
‘শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই’ বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে উদ্ধৃত করে একটি বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে ‘মিথ্যাচার ও শপথ লঙ্ঘনের’ অভিযোগ তুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি তোলা হয়েছে। আজ বিকালে এই দাবিতে বঙ্গভবন ঘেরাও করেছে ‘স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি’ নামে একটি সংগঠন। তাঁরা বঙ্গভবনের সামনের মোড়ে অবস্থান নেয়।
তবে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে ‘মীমাংসিত বিষয়ে বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত’ করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, ‘ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতার ওপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে, সেগুলোর যাবতীয় উত্তর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত ৮ আগস্টের আদেশে প্রতিফলিত হয়েছে।’

মোবাইল ইন্টারনেট প্রবৃদ্ধি বাড়লেও এখনো ব্যবহারগত বৈষম্য বা ‘ইউসেজ গ্যাপ’ বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ডিভাইসের উচ্চ মূল্য, ডিজিটাল দক্ষতার অভাব, নিরাপত্তা উদ্বেগ এবং প্রাসঙ্গিক কনটেন্টের সীমাবদ্ধতা এখনো ইন্টারনেট ব্যবহারের বড় বাধা...
৩৮ মিনিট আগে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সারা দেশে মোবাইল কোর্টের সংখ্যা ২৫ থেকে বাড়িয়ে ৬৯টি করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর নজরদারির কথাও জানান তিনি।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা তালিকা দিয়েছি। সেখানে আমরা বলেছি যে প্রায় ২৮২ জন সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে। তার মধ্যে ৯৪ জন হত্যা মামলার আসামি, সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে বলেছি। এই তালিকাটা যে একদম সম্পূর্ণ তা বলব না, অসম্পূর্ণ থাকতে পারে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সুবর্ণচরে মেঘনা নদীর তীব্র ভাঙন রোধে দ্রুত আপদকালীন জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে জরুরি কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি জানিয়েছেন, আগামী অর্থবছর থেকেই ভাঙন প্রতিরোধে স্থায়ী প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত...
১ ঘণ্টা আগে