
‘বাংলাদেশ ছাড়া আমার আর কোনো দেশের পাসপোর্ট নেই। আমি আমেরিকায় থেকেছি পরিবারের সাথে কিন্তু সেখানকার কোনো পাসপোর্ট আমার নেই। বাংলাদেশ ছাড়া আমার আর কোনো পরিচয় নেই।’
আজ বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
নিজের জাতীয় পরিচয় তুলে ধরে খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশ ছাড়া আমার আর কোনো দেশের পাসপোর্ট নেই। আমি আমেরিকায় থেকেছি পরিবারের সাথে কিন্তু সেখানকার কোনো পাসপোর্ট আমার নেই। বাংলাদেশ ছাড়া আমার আর কোনো পরিচয় নেই। আমি একমাত্র বাংলাদেশের নাগরিক। প্লিজ, এটা নিয়ে কেউ যদি কোনো কথা বলতে চান তাহলে সেটির প্রমাণ দিতে হবে।’
খলিলুর রহমান বলেন, ‘আমাকে যদি বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে তো কালকে তারেক রহমানকে বলা হবে আপনি বিদেশি নাগরিক।’

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সূচি মেনে নির্ধারিত সময়ে আসা একটি এলএনজিবাহী কার্গো ২৪ ঘণ্টার চেষ্টায়ও টার্মিনালে যুক্ত হতে পারেনি। ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ১০ দিনের মাথায় ফের এলএনজি সরবরাহ কমেছে। সেই সঙ্গে কমেছে জাতীয় সঞ্চালন লাইনের গ্যাস সরবরাহও।
৫ মিনিট আগে
র্যাব-৮-এর অভিযানের সময় যদি কোনো গুলি খরচ হতো তা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হতো। তবে জিয়াউল আহসান কিছু অতিরিক্ত অস্ত্র-গুলি আমাদের দপ্তরে দিয়ে রেখেছিলেন। যার কোনো হিসাব রক্ষণাবেক্ষণ করা হতো না। এই অতিরিক্ত অস্ত্র-গুলিগুলো আনা হয়েছিল ১০ ট্রাক অস্ত্র মামলার জব্দ করা আলামত থেকে।
১ ঘণ্টা আগে
নরসিংদীর মনোহরদীতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জনসংখ্যা নিয়ন্ত্রণে পিল ও অন্যান্য সামগ্রী বিতরণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি হামের টিকাদান কার্যক্রম পুনরায় শুরু, বঙ্গোপসাগরে গ্যাসকূপ খনন এবং সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের কথাও বলেন।
২ ঘণ্টা আগে
বিগত বছরগুলোতে আমরা যখন গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি, তখন দুর্ভাগ্যক্রমে ক্ষমতাশালীদের সহায়তায় দেশের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে লাখ-লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে। এর ফলে ব্যাংকিং সেক্টর অত্যন্ত ভঙ্গুর অবস্থায় এসে দাঁড়িয়েছে। প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও ভঙ্গুর
২ ঘণ্টা আগে