
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন শাখার অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গত রোববার এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে। একই সঙ্গে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে এই একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ গত ২৮ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। এর গত ৪ মার্চ থেকে একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্বে ছিলেন ওয়ারেছ।
মঙ্গলবার মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন আলাউদ্দিন খান। এরপর শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালনের সময় আলাউদ্দিন খান বিধিমোতাবেক কার্যভার ভাতা পাবেন বলে অফিস আদেশে জানানো হয়েছে।
এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। কয়েক মাস দায়িত্ব পালনের পর পদ থেকে সরে যান তিনি।

আমরা ভারতের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক চাই। কেন চাইব না? তারা আমাদের প্রতিবেশী। আমাদের একটি কার্যকর সম্পর্ক থাকা উচিত। শুধু ভারতের সঙ্গে নয়, কোনো দেশের সঙ্গেই আমরা আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কিছু করতে পারি না...
৪৩ মিনিট আগে
প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ পদে মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন জহির উদ্দিন স্বপন। আজ শনিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩ বি(১) ও ৩ বি(২) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই নিয়োগ
৩ ঘণ্টা আগে
আজকের মন্ত্রিসভায় যে রদবদল ও পরিবর্ধন হয়েছে, এর মূল লক্ষ্য বাংলাদেশকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া এবং অতীতের সেই বাংলাদেশে যেন আর ফিরে যেতে না হয়, তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমান চান, সরকারের প্রত্যেক সদস্য তাঁর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করবেন।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শান্তিনগরে সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
৫ ঘণ্টা আগে