
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা থেমে আছে ৯ মাস ধরে। তবে মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে না থেকেও ছিলেন। শেরেবাংলার গ্যালারিতে শোনা যায় ‘সাকিব, সাকিব’ ধ্বনি। বাংলাদেশের জার্সিতে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে প্রায়ই চলে আলোচনা।
মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে দেখা গেছে অনেক নামীদামি ব্যক্তির উপস্থিতি। তাঁদেরই একজন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ম্যাচ শেষ হতে না হতেই তিনি চলে যান। খেলার মাঝে তিনি সম্প্রচারক চ্যানেল টি স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন। বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন, বিএনপি ক্ষমতায় এলে সাকিব আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কি না? উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে সেটা। ক্রিকেটে থাকবে কি না সেটা তার ওপর নির্ভর করবে। কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আমি আনতে চাই না। সেটা বিশ্বাসও করি না।
যে যোগ্য, সে অবশ্যই আসবে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তিন বছর আগে বিদায় বললেও বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ দেখতে গতকাল মিরপুরে আসেন মুশফিকুর রহিম। মুশফিক আসেন তাঁর ছেলেকে নিয়ে। এই মুশফিকই মির্জা ফখরুলের প্রিয় ক্রিকেটার। শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। লিটনদের জয়ের পর মির্জা ফখরুল বললেন, ‘আমি খুশি হয়েছি, বাংলাদেশ জিতেছে। অনেক দিন পরে এটা আমাদের আনন্দের একটা উপলক্ষ হয়ে এসেছে।’
বাংলাদেশের জার্সিতে খেলতে না পারলেও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে দূরে নেই সাকিব। গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে মায়ামি ব্লেজের হয়ে খেলছেন। টি-টেন ভিত্তিক এই টুর্নামেন্টেও বাংলাদেশের তারকা অলরাউন্ডার দেখাচ্ছেন তাঁর জাদু।
আরও খবর পড়ুন:

মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে রান পাহাড় গড়ে গতকালই জয়ের ভীত তৈরি করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রিজার্ভ ডেতে এসে শেষ হাসি হেসেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪৭ রানের জয় তুলে নিয়েছে মোহামেডান।
১ ঘণ্টা আগে
২০১৬ সালে শিলিগুড়িতে ভারতের কাছে ফাইনালে হারের সেই স্মৃতি এখনো বাংলাদেশের ফুটবলে এক বড় আক্ষেপ। ২০২২ ও ২০২৪ সালে কাঠমান্ডুতে টানা দুবার শিরোপা জিতে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। তবে এবার সেই ভারতের মাটিতেই তাদের হারিয়ে ট্রফি জয়ের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের অপেক্ষায় মারিয়া মান্দারা।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ সামনে রেখে ইরান দলকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছিলেন তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্যারাক। তবে কোনো ইরানি আবেদনকারীর ভিসা প্রত্যাখ্যাত হয়েছেন কি না, সে বিষয়ে তখন কিছু জানা যায়নি। এবার এই বিষয়টিও সামনে এনেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে কি না, সেটা নিয়ে শঙ্কায় ছিলেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। সেই শঙ্কা দূর হয়েছে গতকাল। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের লড়াই দেখা যাবে বাংলাদেশের তিনটি টিভি চ্যানেলে।
৫ ঘণ্টা আগে