
ঢাকা: করোনা পরিস্থিতিতে বাংলাদেশ এয়ারলাইনেসর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কমানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিচালক, পাইলট ও অন্যদের ক্ষেত্রে গ্রেড অনুযায়ী বেতন কর্তন করা হচ্ছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সরকারদলীয় সাংসদ আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এসব কথা বলেন।
মাহবুব আলী বলেন, 'করোনা পরিস্থিতি মোকাবিলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনেসর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাটা হয়েছে। ২০২০ সালের এপ্রিল মাস থেকে পাইলট ব্যতীত প্লে গ্রুপ অনুযায়ী ১০ থেকে ২৫ শতাংশ হারে বেতন কাটা হয়েছে। পরে তা কমিয়ে চলতি বছরের মার্চে ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়।
মাহবুব আলী আরও বলেন, 'বিমানের উড্ডয়ন ঘণ্টা এবং গ্রেড অনুযায়ী পাইলটদের মোট বেতন ২০২০ সালের এপ্রিল হতে ২৫ থেকে ৫০ শতাংশ কমানো হয়েছে। সর্বশেষ গত মার্চ থেকে তা কমিয়ে ১৫ থেকে ৪০ শতাংশ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিচালকদের ক্ষেত্রে ২০২০ সালের এপ্রিলে ২৫ শতাংশ হারে কর্তন করা হয়। আর চলতি বছরের মার্চ থেকে কমিয়ে ১৫ শতাংশ হারে কর্তন করা হচ্ছে।'
সরকারদলীয় সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের সবগুলো অভ্যন্তরীণ রুটেই বর্তমানে তিনটি দেশি বিমান সংস্থার ফ্লাইট পরিচালিত হচ্ছে। সংস্থাগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস বাংলা ও নভোএয়ার।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্টিনিগ্রো পার্লামেন্টের সদস্য গোরদান স্তোয়োভিচ। আজ সোমবার ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৩ মিনিট আগে
সিইসি বলেন, শুধু ভোটার হিসেবে নয়, প্রার্থী, প্রচারক, প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ নির্বাচনের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী হিসেবেও নারীদের স্বাধীনভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
১ ঘণ্টা আগে
বিমানমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় পর্যায়ে ‘ন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি কমিটি’ গঠন করা হয়েছে। শিগগিরই আইসিএও অডিট অনুষ্ঠিত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, অডিটে যেসব বিষয়ে পর্যবেক্ষণ আসতে পারে, সেগুলোর কমপ্লায়েন্স নিশ্চিত করতে আগেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাসহ শহরগুলোর সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করার পাশাপাশি গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বৃদ্ধি করে শহরাঞ্চলে মানুষের চাপ কমানো একটি কার্যকর বিকল্প হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়নে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছে
৩ ঘণ্টা আগে