৪৩তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের তিন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার। গতকাল বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনটি জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে কর্মরত তিন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
তবে কী কারণে তাঁদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।
চাকরি থেকে অপসারণ হওয়া কাজী আরিফুর রহমান ফরিদপুর, অনুপ কুমার বিশ্বাস বগুড়া এবং নবমিতা সরকার পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত অবস্থায় বনিয়াদি প্রশিক্ষণে ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী তিন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
ওই বিধিতে বলা হয়েছে, শিক্ষানবিশির মেয়াদ চলাকালে কোনো শিক্ষানবিশ সরকারি চাকরিতে বহাল থাকার অযোগ্য বিবেচিত হলে সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ না করেই সরকার তাঁর নিয়োগের অবসান ঘটাতে পারবে।
চাকরি থেকে অপসারণ হওয়া এই তিন কর্মকর্তার কাছে সরকারি চাকরিকালীন কোনো প্রকার আর্থিক পাওনা থাকলে ‘দ্য পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুযায়ী তা আদায়যোগ্য হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জাপানের সঙ্গে দীর্ঘদিনের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব এবং কৌশলগত অংশীদারত্বের ধারাবাহিকতায় ২০২৩ সালের নভেম্বর মাসে উভয় দেশের সরকারের মধ্যে এ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। ২০২৩ সালে নভেম্বরে প্রকল্পের কার্যক্রম শুরু হয় এবং প্রকল্পের কার্যক্রম শেষে চলতি বছর ৬ ফেব্রুয়ারি বোটগুলো চট্টগ্রাম বন্দরে এসে...
৩ মিনিট আগে
চলতি বছরের জুন মাসে দেশে রাজনৈতিক সহিংসতা ও মবে নিহত হয়েছে ৪০ জন। যার মধ্যে রাজনৈতিক সহিংসতায় ৯ জন নিহত ও ৩৪৬ জন আহত হয়েছে। অন্যদিকে মব সহিংসতা ও গণপিটুনিতে নিহতের সংখ্যা ৩১ এবং আহত হয়েছে ৬৯ জন...
৪৪ মিনিট আগে
এই রায়ের ফলে সরকার যে আইন করেছিল, সেটি বহাল হলো। অর্থাৎ, সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থান থাকবে ওপরে। আর অধিগ্রহণ করা বেসরকারি স্কুল থেকে যাঁরা এসেছেন, তাঁদের স্থান থাকবে নিচে। আইনি জটিলতার কারণে সারা দেশে প্রায় ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন না। এই রায়ের ফলে সেই জটিলতা নিরসন হবে
১ ঘণ্টা আগে
সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে গত জুনে ৭৫ জন মোটরযানচালকের ড্রাইভিং লাইসেন্স থেকে ৭৮ পয়েন্ট কেটে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই পয়েন্ট কাটার ব্যবস্থা নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে