
চাকরির বয়সসীমা ৩২ বছর করার অধ্যাদেশ সুপারিশ করার বিষয়ে সংসদে বিশেষ কমিটি একমত হয়েছে। আজ মঙ্গলবার সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
তিনি জানান, বিশেষ কমিটির বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়, যার মধ্যে বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে।
বিরোধীদলীয় হুইপ বলেন, ‘আজকের বিশেষ কমিটির প্রথম বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ধারাবাহিকভাবে আলোচনা চলছে, কোনো কোনো অধ্যাদেশের ব্যাপারে আমরা একমত হয়ে গেছি, আর কিছু বিষয় নিয়ে পরবর্তী মিটিংয়ে আলোচনা হবে।’
জুলাই যোদ্ধাদের সুরক্ষার বিষয়ে প্রস্তাবিত অধ্যাদেশ নিয়ে রফিকুল ইসলাম খান বলেন, ‘জুলাই যোদ্ধাদের সুরক্ষার বিষয়ে অধ্যাদেশে যেসব বিষয় এসেছে, তাতে আমরা একমত।’ বৈঠকে আলোচনা হওয়া বেশির ভাগ অধ্যাদেশ সুপারিশ আকারে সংসদে উত্থাপনের বিষয়ে কমিটি একমত হয়েছে বলে জানান তিনি।
রফিকুল ইসলাম খান জানান, প্রথম দিনের বৈঠকে ২৭ অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে পাঁচটি ছাড়া বাকি সব অধ্যাদেশের অধিকাংশ বিষয়ে একমত প্রকাশ করেছে কমিটি।
গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধনী) অধ্যাদেশ-২০২৬ ও পুলিশ কমিশন অধ্যাদেশ-২০২৫ নিয়ে আরও আলোচনা হবে বলেও তিনি জানান।
বিশেষ কমিটির প্রথম বৈঠকে সাংবিধানিক বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়ে রফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা সব সময় দেশের জন্য যেটা দরকার, জনগণের স্বার্থসংশ্লিষ্ট জরুরি বিষয়গুলো অবশ্যই বলব। সেটা বললেও বলব, না বললেও বলব।’
সংবিধান ও জুলাই আকাঙ্ক্ষার মধ্যে কোনটি প্রাধান্য পাবে—এমন প্রশ্নের উত্তরে রফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা জুলাই আকাঙ্ক্ষাকে অবশ্যই প্রাধান্য দেব। কারণ, জুলাই বিপ্লব না হলে আমরা সংসদ সদস্য হতে পারতাম না, আজকে সংসদ ভবনে আসতে পারতাম না। এটাকে আমরা অবশ্যই প্রায়োরিটি (প্রাধান্য) দেব।’
তিনি বলেন, ‘সংবিধান তো মানুষের জন্য। সংবিধান তো কোরআন বা ওহি নয়। সংবিধান তো সব সময় পরিবর্তন হয়েছে। জুলাই আকাঙ্ক্ষা নিয়ে তো সংবিধানের সঙ্গে বেশি বিরোধ বাধার কথা না। সংবিধান তো মানুষের জন্য, সংবিধানের জন্য মানুষ না। জুলাই চেতনাকে সমুন্নত রেখে সংবিধানের পরিবর্তনের দরকার হলে, পরিবর্তন হবে। দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে পরিবর্তন হতেই পারে। জুলাই চেতনাকে বাস্তবায়নে সংবিধান পরিবর্তনের প্রয়োজন হলে, আমরা করব। এখানে তো কারও দ্বিমত থাকার কথা না।’
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আগের ফ্যাসিবাদ সরকারের সাধারণ সম্পাদক সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিবাদী কায়দায় অনেক কিছু করেছেন। উনি বলতেন সংবিধানের বাইরে এক চুল নড়বেন না।’

সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে নির্দলীয়। একই সঙ্গে প্রার্থীদের ভোটারের সমর্থনের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দেওয়ার বিধানও বাতিল হতে পারে। এসব কারণে নির্বাচনে প্রার্থীর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে নির্বাচন কমিশন (ইসি)।
৮ মিনিট আগে
দেশের অর্থনৈতিক বাস্তবতায় বড় আকারের উন্নয়ন ব্যয়ের চাপ আবারও সামনে এসেছে। নতুন সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৩৯ হাজার ৩১৩ কোটি ৪২ লাখ টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে এককভাবে সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প...
৩৩ মিনিট আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদ্যন্ত্রে ব্লক শনাক্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে দোকানপাট ও শপিং মল বন্ধের সময় সন্ধ্যা ৭টা থেকে বাড়িয়ে রাত ১০টা করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে নতুন এই নির্দেশনা কার্যকরের কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে