ঢাকা-গোপালগঞ্জ রুটে কমিউটার ট্রেন

ঢাকার ওপর জনসংখ্যা ও কর্মসংস্থানের চাপ কমাতে রাজধানীর আশপাশের জেলাগুলোকে দ্রুত কমিউটার ট্রেন নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, লক্ষ্য হচ্ছে এমন একটি যোগাযোগব্যবস্থা গড়ে তোলা, যাতে ঢাকার বাইরের মানুষ দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে রাজধানীতে এসে একই দিনে কাজ শেষ করে নিজ গন্তব্যে ফিরে যেতে পারেন।
আজ সোমবার ঢাকা থেকে গোপালগঞ্জগামী নতুন ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কমলাপুর রেলস্টেশনে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিশেষ করে, দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে যাতায়াত করে ঢাকার বাইরের লোক ঢাকায় আসতে পারবে এবং একই দিনে ব্যবসা বা চাকরির কাজ শেষ করে আবার নিজ গন্তব্যে ফিরে যেতে পারবে। ঢাকার ওপর চাপ কমানো এবং আশপাশের অঞ্চলের মানুষের যোগাযোগ সহজ করাই আমাদের লক্ষ্য।’
মন্ত্রী জানান, নতুন কমিউটার ট্রেনটি দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার সংযোগ জোরদার করবে এবং এর শেষ গন্তব্য গোপালগঞ্জ। ট্রেনটিতে বর্তমানে আটটি কোচ রয়েছে। এতে প্রায় ৬০৯ জন বসে ভ্রমণ করতে পারবেন। দাঁড়িয়ে যাত্রীর সংখ্যাও ধরলে ১ হাজার ৫০০ জনের বেশি যাত্রী পরিবহন করা সম্ভব হবে।
শেখ রবিউল আলম বলেন, কোচের সংখ্যা আরও বাড়ানো গেলে ধারণক্ষমতা অনেক বাড়বে। এতে ঢাকার প্রতি চাপ কমবে এবং কাছাকাছি অঞ্চলের মানুষের যোগাযোগ আরও স্মুথ হবে।
নারায়ণগঞ্জ রুটে ১৬ জোড়া ট্রেন চালানোর পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আট জোড়া ট্রেন চলাচল করছে। চলমান অবকাঠামোগত কাজ শেষ হলে ১৬ জোড়া ট্রেন চালানোর সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, ঢাকা-নারায়ণগঞ্জের পর ঢাকা-নরসিংদী, ঢাকা-টঙ্গী, জয়দেবপুর, টাঙ্গাইল পর্যন্ত কমিউটার সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে মানিকগঞ্জকেও এই নেটওয়ার্কে যুক্ত করার ইচ্ছা আছে।
নতুন ট্রেনটি পথে আটটি স্টেশনে থামবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলের মানুষ সহজে ঢাকায় আসতে পারবেন এবং একই দিনে কাজ সেরে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। তিনি এই উদ্যোগকে যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন ও বিকেন্দ্রীকরণের (ডিসেন্ট্রালাইজেশন) প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেন।
কোচ ও লোকোমোটিভ সংকটের কথা স্বীকার করে রেলওয়ের বিদ্যমান সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ‘পর্যাপ্ত কোচ ও লোকোমোটিভ না থাকায় দীর্ঘদিন ধরে অনেক রুটে কাঙ্ক্ষিত সেবা চালু করা সম্ভব হয়নি। আমাদের লোকোমোটিভ এবং কোচ আসছে। যাত্রীদের যে চাহিদা ও চাপ আছে, সেই অনুপাতে পর্যায়ক্রমে কোচ ও লোকোমোটিভ যুক্ত করে মনোরম পরিবেশে ট্রেনযাত্রা নিশ্চিত করা যাবে।’
মন্ত্রী জানান, পুরোনো রেললাইন ও পুরোনো লোকোমোটিভ ব্যবহারের কারণে কিছু ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। ১৯৩০ ও ১৯৪০ সালের অনেক রেললাইন এখনো ব্যবহৃত হচ্ছে, সেগুলো ধাপে ধাপে মেরামত ও প্রতিস্থাপন করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ইচ্ছা করলেই সব পুরোনো লাইনে পর্যাপ্ত ট্রেন বা বেশি লোডের ট্রেন চালানো যায় না। ক্রমাগত রিপ্লেসমেন্ট ও মেরামতের কাজ চলছে।
ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেল মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেল মন্ত্রাণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত বুধবার গুলশানের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তাঁকে আদালতে হাজির করা হয়। ওই দিন পুলিশ আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলেও আদালত তাঁকে কারাগারে পাঠানোর
২ মিনিট আগে
বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বরিশাল সফরের দ্বিতীয় দিনে আজ সোমবার মধ্যাহ্নভোজে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের বরিশালের গৌরনদী উপজেলার সরিকলের বাসভবনে। কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে এ মধ্যাহ্নভোজ পরিণত হয় বরিশালের মাটি, মানুষ ও দেশীয় ঐতিহ্যবাহী
৭ মিনিট আগে
সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়। এ সময় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমরা কেবল ভৌগোলিক সীমানা ভাগাভাগি করি না, আমরা সমৃদ্ধির স্বপ্নও ভাগাভাগি
১০ মিনিট আগে
এ মামলার সব আসামিই পলাতক। গত ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে পলাতক থাকা ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে গত ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
১ ঘণ্টা আগে