পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারের পাঁচ কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে। আজ রোববার রাষ্ট্রপতি স্বাক্ষরিত এক আদেশে তাঁদের সাজা মওকুফ করা হয়।
সাজা মওকুফের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ।
সাজা মওকুফ পাওয়া পাঁচ কয়েদি হলেন—চাঁদপুর জেলা কারাগারে বন্দী আকাশ রিশি ওরফে আকাশ দাশ, লক্ষ্মীপুর জেলা কারাগারে বন্দী রবিউল হোসেন, রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী মো. জিকরুল হক ওরফে জিকু, রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী মো. নুরুজ্জামান, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী মো. আব্দুল করিম।
আদেশে বলা হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন অপরাধে দণ্ডিত অর্ধেকের বেশি সাজাভোগকৃত পাঁচজন কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে। অন্য কোনো কারণে এসব কয়েদিকে আটক রাখার আবশ্যকতা না থাকলে জরিমানা/অর্থদণ্ড আদায়পূর্বক (প্রযোজ্য ক্ষেত্রে) তাদের অবিলম্বে মুক্তি প্রদানের জন্য অনুরোধ করা হলো।

দেশের অর্থনৈতিক বাস্তবতায় বড় আকারের উন্নয়ন ব্যয়ের চাপ আবারও সামনে এসেছে। নতুন সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৩৯ হাজার ৩১৩ কোটি ৪২ লাখ টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে এককভাবে সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প...
২২ মিনিট আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদ্যন্ত্রে ব্লক শনাক্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে দোকানপাট ও শপিং মল বন্ধের সময় সন্ধ্যা ৭টা থেকে বাড়িয়ে রাত ১০টা করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে নতুন এই নির্দেশনা কার্যকরের কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেন।
৩ ঘণ্টা আগে