
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় তাঁকে তলব করা হয়েছে। ভারতের হাইকমিশনারকে তলব করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
কূটনৈতিক একটি সূত্র থেকে জানা গেছে, ভারতের রাজধানী নয়াদিল্লি, কলকাতাসহ দেশটির বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়।
এর আগে ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সেদিন তাঁকে তলব করে বলা হয়, বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা ভারতে বসে তাঁর সমর্থকদের উসকানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে বক্তব্য দিচ্ছেন। তাঁকে এই ধরনের উসকানিমূলক বক্তব্যের সুযোগ দেওয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা তাঁর সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন; যা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
এ সময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের দেওয়া দণ্ডের মুখোমুখি করতে দ্রুত প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।
তলবকালে ভারতীয় হাইকমিশনারের ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক সদস্যদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের দিকেও দৃষ্টি আকর্ষণ করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পৃথক বার্তায় অভিনন্দন জানান।
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফলতার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা প্রায় শেষ। এখন চলছে ফলাফল ঘোষণা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির প্রার্থীরা ১০৩টি আসনে নির্বাচিত হয়েছেন। জামায়াত নির্বাচিত হয়েছে ৪৩টি আসনে। আর এনসিপি নির্বাচিত হয়েছে ৩টি আসনে। এর মধ্যে রয়েছে:
১০ ঘণ্টা আগে
রাষ্ট্রযন্ত্র অন্তরায় না হলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনে সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে অভিমত দিয়েছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।
১০ ঘণ্টা আগে