
জুলাই গণ-অভ্যুত্থানে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আজ বুধবার রায়ের কপি পাওয়ার কথা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম এবং এই মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আইনজীবী যায়েদ বিন আমজাদ।
নিয়ম অনুযায়ী রায়ের পর ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার সুযোগ পাবেন দণ্ডিত ব্যক্তিরা। তবে পলাতক থাকলে সেই সুযোগ পাবেন না।
প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘আমরা রায়ের কপি পেয়েছি। রায় পর্যালোচনা করছি।’ প্রসিকিউর তামিম বলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পরে প্রকাশিত হলেও আপিলের সময়সীমা রায় ঘোষণার দিন থেকেই গণনা হবে। তবে চৌধুরী মামুনের আইনজীবী যায়েদ বিন আমজাদ বলেন, রায়ের কপি পাওয়ার পর থেকে আপিলের জন্য ৩০ দিনের সময় গণনা শুরু হবে।
এই মামলার রায়ে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে পাঁচ অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড ও দুটিতে আমৃত্যু কারাদণ্ড দেন। পাশাপাশি তাঁদের সব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জুলাই-আগস্টের শহীদ পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দিতে বলা হয়। মামলার অপর আসামি ও রাজসাক্ষী চৌধুরী মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেদিন ৪৫৩ পৃষ্ঠার রায়ের উল্লেখযোগ্য অংশ ট্রাইব্যুনালে পড়ে শোনানো হয়।
মামলার শুরু থেকে পলাতক রয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। এর আগে আদালত অবমাননার একটি ২ জুলাই শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দেন একই ট্রাইব্যুনাল।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের স্ত্রী দিলারা হাফিজের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ‘ভেন্টিলেশনে’ চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শনে গিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কাউকে না জানিয়ে হঠাৎ পরিদর্শনে এসেছেন, যাতে চিড়িয়াখানার প্রকৃত অবস্থা বোঝা যায়।
৩ ঘণ্টা আগে
কৌশলগত যোগাযোগ এখন শাসন ব্যবস্থার একটি কেন্দ্রীয় উপাদান হয়ে উঠেছে এবং রাষ্ট্রগুলোকে ক্রমেই তাদের যোগাযোগের বিশ্বাসযোগ্যতা ও ধারাবাহিকতার ভিত্তিতে মূল্যায়ন করা হচ্ছে...
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমালোচনা, আলোচনা বা গবেষণার নামে এমন কিছু করা বা বলা উচিত নয়, যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে খাটো করে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে