Ajker Patrika

ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাতে ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের ইচ্ছা প্রকাশ মন্টেনেগ্রোর এমপির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৬: ৩৭
ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাতে ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের ইচ্ছা প্রকাশ মন্টেনেগ্রোর এমপির
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে মন্টিনিগ্রো পার্লামেন্টের সদস্য গোরদান স্তোয়োভিচ। ছবি: সংসদ সচিবালয়

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্টিনিগ্রো পার্লামেন্টের সদস্য গোরদান স্তোয়োভিচ। আজ সোমবার ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় দেশের পার্লামেন্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সংসদীয় গণতন্ত্র চর্চা, অভিজ্ঞতা ও উৎকৃষ্ট অনুশীলন (বেস্ট প্র্যাকটিস) বিনিময়ের লক্ষ্যে একটি ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ (সংসদীয় মৈত্রী গ্রুপ) গঠনের ইচ্ছা প্রকাশ করেন মন্টিনিগ্রোর সংসদ সদস্য। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

আলোচনাকালে ডেপুটি স্পিকার বলেন, আইনসভা বা সংসদ জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি দ্বারা গঠিত হওয়ায় এটি গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা, ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং সরকার ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র চর্চায় এক নতুন যুগের সূচনা হয়েছে, যা দেশের জনগণের ভাগ্য উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তিতে কার্যকর ভূমিকা রাখবে।

দেশের সার্বিক অগ্রযাত্রার বিষয়ে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে বিরোধীদলকে গঠনমূলক ভূমিকা পালন করতে হয়; কেবল বিরোধিতার খাতিরে পার্লামেন্টে বিরোধীদলের উপস্থিতি কাম্য নয়।

বৈঠকে মন্টিনিগ্রোর সংসদ সদস্য গোরদান স্তোয়োভিস জানান, মন্টিনিগ্রো পার্লামেন্ট বাংলাদেশ পার্লামেন্টের মতোই এককক্ষ বিশিষ্ট এবং এর মোট আসন সংখ্যা ৮১। তিনি আরও উল্লেখ করেন, মন্টিনিগ্রো পার্লামেন্টের বিভিন্ন সংসদীয় কমিটি নির্বাহী বিভাগের সার্বিক কাজকর্ম পরীক্ষা-নিরীক্ষা করতে নিবিড়ভাবে ভূমিকা রাখে।

সৌজন্য সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত