
বাংলাদেশে টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী ফ্রান্স। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, সেবার মান উন্নয়ন এবং চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী বলেন, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় বর্তমান সেবার মান সন্তোষজনক। তবে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সেবার ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত চুক্তি নবায়ন প্রয়োজন। তিনি আরও বলেন, টেলিযোগাযোগ খাতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত স্বায়ত্তশাসন নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।
ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সঙ্গে টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে বিদ্যমান সহযোগিতা অত্যন্ত ইতিবাচক। আমরা এ সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী।’ তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে চুক্তি নবায়নসংক্রান্ত বিষয় দ্রুত নিষ্পত্তি হবে।
বৈঠকে জানানো হয়, সংশ্লিষ্ট স্যাটেলাইট সেবার চুক্তি নবায়ন বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা করছে।
সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং ফ্রান্স সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা এএফডির কাট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা উপস্থিত ছিলেন।

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও বলেছেন, এই শিশুদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে তাদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে
শোকবার্তায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তাঁর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সংবাদ পরিবেশনে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচনে অবদান রেখেছে।
১৩ ঘণ্টা আগে
গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে।
১৪ ঘণ্টা আগে
সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশ ঘটায়। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন আয়োজিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ
১৬ ঘণ্টা আগে