
এবার শিক্ষক নিয়োগে ৪৯ তম বিশেষ বিসিএস আয়োজন করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ সোমবার আজকের পত্রিকা'কে এ তথ্য জানান পিএসসির এক সদস্য।
নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির সদস্য বলেন, ‘শিক্ষক নিয়োগে বিশেষ বিসিএস আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। আশা করছি, আজই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’
সরকারি কলেজে শিক্ষক সংকট দূর করতে শিক্ষা ক্যাডারের ‘বিশেষ বিসিএস’ নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা চলছে। বিভিন্ন সরকারি কলেজে ৩ হাজার ৫৮৫টি পদ শূন্য রয়েছে। দ্রুত এসব পদ পূরণে ‘বিশেষ বিসিএস’ নেওয়ার প্রস্তাব দেয় শিক্ষা মন্ত্রণালয়।
২০২১ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ (অতিরিক্ত সচিব) -এর নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের শূন্য পদ পূরণে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের আওতার বিভিন্ন দপ্তরের শূন্য পদের তালিকা ও নিয়োগের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, সরকারি কলেজে ৩ হাজার ৫৮৫টি প্রভাষক (শিক্ষা ক্যাডার) পদে শিক্ষক নেই।
এসব শূন্য পদ পূরণে বিশেষ বিসিএস নেওয়া যায় কিনা তা যাচাই-বাছাই করে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) এ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে আগামী ২৫ জানুয়ারি মধ্যে একটি প্রস্তাব তৈরির নির্দেশ দেয়।
এর আগে সরকারি কলেজগুলোর শূন্য পদ পূরণে ১৪, ১৬ এবং ২৬ তম এ তিনটি বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়। সেসব বিসিএসে প্রিলিমিনারি এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।
আরও খবর পড়ুন:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করলেও কমিশন সচল রাখতে দুদক আইন সংশোধন করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধন আইনের খসড়ায় কমিশনের মেয়াদ এক বছর কমিয়ে চার বছর করা, দুদকের ক্ষমতা ও কাজের পরিধি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
২ ঘণ্টা আগে
সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় ৬ শতাংশ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে। তাদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কোনো প্রতিবন্ধী ব্যক্তি যেন নিজেকে একা মনে না করে। কারণ, সরকার সব সময় তাদের পাশে আছে...
৭ ঘণ্টা আগে
এর আগে মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে মানুষ, পশু-পাখি, গাছ-পালা ইত্যাদির ক্ষতি হচ্ছে–মর্মে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেছিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। যার ওপর রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে ২০১৯ সালের ২৫ এপ্রিল হাইকোর্ট রায় দেন...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
৯ ঘণ্টা আগে