
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, এতে স্থানীয় ও বিদেশি কূটনৈতিক মহল থেকে কথা শুনতে হয়েছে। মাথা হেঁট হয়েছে। এই হামলার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এই সরকার করবে।
সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলার শিকার প্রথম আলো ভবনে চলছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর আক্রান্ত ও অগ্নিদগ্ধ ভবন নিয়ে আয়োজিত এই শিল্পপ্রদর্শনী দেখতে এসে পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টারের ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহলে এবং বিদেশে কথা শুনতে হয়েছে। আমাদের মাথা হেঁট হয়ে গেছে। আমরা আজকে একটা প্রতিজ্ঞা করতে পারি, এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না এবং এই প্রতিজ্ঞা সারা সমাজকে করতে হবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই হামলার দায়-দায়িত্ব এড়িয়ে যাওয়া কোনো সরকারের পক্ষে সঠিক নয়। এই হামলার সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এই সরকার করবে। প্রথম আলো ও ডেইলি স্টারের ওপরে আক্রমণ এবং এই ধরনের আক্রমণ আমরা আগে দেখিনি। এটা ছিল স্বাধীন গণমাধ্যমের ওপর একটা আক্রমণ। ভয়ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ, জানমাল ধ্বংস করা, ভাঙচুর করা সভ্য সমাজের অংশ হতে পারে না।’
খলিলুর রহমান বলেন, ‘বিএনপির যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ম্যান্ডেট। সরকারের পক্ষ থেকে আমরা আমাদের কথাটুকু রাখব।’
প্রথম আলো ও ডেইলি স্টার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁরা যেন এই ধ্বংসস্তূপ থেকে, ভস্মের ওপর দাঁড়িয়ে থেকে আবার তাঁদের প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। বাংলাদেশে সত্যিকারের স্বাধীন গণমাধ্যম হিসেবে আবার তাঁদের কর্ম সম্পাদন করতে পারেন, সেই আশা করছি।’

আর্থিক সক্ষমতার কঠিন সীমাবদ্ধতা সত্ত্বেও তিনটি ধাপে সরকারি কর্মজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খুবই যৌক্তিক। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরকারি কর্মজীবীদের বেতন-ভাতা সামঞ্জস্যপূর্ণ না হলে, তাদের কাছ থেকে সর্বোচ্চ পেশাগত উৎকর্ষ ও দুর্নীতিমুক্ত সেবা প্রত্যাশা করা অসম্ভব...
২ ঘণ্টা আগে
শেখ হাসিনা সরকারের টানা ১৫ বছরের শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক নিপীড়নের ভয়াবহ অভিজ্ঞতা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপের কাছে তুলে ধরেছেন জাতীয় সংসদের একাধিক সদস্য।
২ ঘণ্টা আগে
চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তাঁর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান।
২ ঘণ্টা আগে
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ দুটি সেতু দিয়ে উভয়মুখী যান চলাচল করবে আগামীকাল বুধবার থেকে...
৩ ঘণ্টা আগে