পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার বিক্রি হচ্ছে ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট। সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের। এরপর বেলা ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট।
এর আগে গতকাল মঙ্গলবার বিক্রি হয় ১৩ মার্চের অগ্রিম টিকিট।
রেলওয়ে অপারেশন বিভাগ সূত্রে জানা গেছে, ২০ মার্চ ঈদ ধরে এবার ঈদের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই হিসাবে গতকাল ৩ মার্চ সকাল ৮টা থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি হয়। পর্যায়ক্রমে এভাবে ২০ মার্চ পর্যন্ত টিকিট বিক্রি হবে।
পরবর্তী সূচি অনুযায়ী, ৫ মার্চ দেওয়া হবে ১৫ মার্চের টিকিট, ৬ মার্চ দেওয়া হবে ১৬ মার্চের টিকিট, ৭ মার্চ দেওয়া হবে ১৭ মার্চের টিকিট, ৮ মার্চ দেওয়া হবে ১৮ মার্চের টিকিট, ৯ মার্চ দেওয়া হবে ১৯ মার্চের টিকিট এবং ১০ মার্চ দেওয়া হবে ২০ মার্চের টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট সব অনলাইনে বিক্রি করা হচ্ছে। টিকিট বিক্রি চলছে দুই অঞ্চলে ভাগ করে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়। আর পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয় বেলা ২টায়।
যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।
এ ছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে বিভিন্ন রুটে এবার পাঁচ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরপর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করবেন তিনি। এ ছাড়া সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে আলোচনা করবেন পল কাপুর। পরে সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩১ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে গত চার দিনে মোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় আন্তর্জাতিক ফ্লাইট...
৮ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনে শিকড়ের টানে কর্মস্থল রাজধানী ঢাকা ছাড়বেন বিপুলসংখ্যক মানুষ। প্রতিবছরের মতো এবারের ঈদযাত্রায়ও বাড়িমুখী মানুষের বেশি চাপ পড়বে মহাসড়কে। যথাযথ ব্যবস্থা না নিলে যাত্রীর বাড়তি চাপে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
৯ ঘণ্টা আগে
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘দেশের মানুষ আমাদের ওপর যে আস্থা রেখেছেন, জনগণের সেই আস্থার মূল্যায়ন করতে হবে।’ রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলটির আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব...
১০ ঘণ্টা আগে