নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিরোধীদলীয় নেতা ও প্রয়াত রাষ্ট্রপতি এইচএম এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ। বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ খবর জানান তাঁর সহকারী একান্ত সচিব মামুন হাসান। রওশন এরশাদের আরোগ্য কামনায় তাঁর ছেলে রাহ্গীর আলমাহি সাদ এরশাদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মামুন হাসান আজকের পত্রিকাকে জানান, গত শনিবার সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিএমএইচে আনা হয় রওশন এরশাদকে। এ সময় চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা করে তাঁর অক্সিজেনের মাত্রা কম পান। সেদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কোভিড জনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন–ডাই–অক্সাইডের পরিমাণ বৃদ্ধি জনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
এর আগে ২৯ এপ্রিল পেটে ব্যথা আর পানিশূন্যতা নিয়ে সিএমএইচে ভর্তি হন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। ওই সময় তাঁর করোনা পরীক্ষা করানো হলেও ফল নেগেটিভ আসে। তবে বার্ধক্যজনিত নানা সমস্যায় অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। যে কারণে হাসপাতালে রেখেই চিকিৎসা ও নানা পরীক্ষা–নিরীক্ষা চলে। গত ২৩ মে সন্ধ্যায় বাসায় ফেরেন রওশন এরশাদ।

দীর্ঘদিন ধরে জমে থাকা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের জট কমাতে এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১৫টি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব টাস্কফোর্সের মাধ্যমে কমিশনের চলমান অনুসন্ধান কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও ভুয়া তথ্য ঠেকাতে বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়।
৭ ঘণ্টা আগে
ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে গানম্যান (অস্ত্রধারী দেহরক্ষী) পাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তাঁর বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে।
৮ ঘণ্টা আগে
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১০০৮ জন শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং ট্রাফিক আইন বিষয়ে সচেতনতার অভাবকে এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
৯ ঘণ্টা আগে