
দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তার ভেতরে রয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। উপদেষ্টার পদ থেকে কখন নেমে যেতে হবে, সে বিষয়েও তাঁর কোনো ধারণা নেই বলে জানিয়েছেন তিনি।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
মাহফুজ আলম বলেন, ‘আমার দায়িত্ব গ্রহণের সময় ২৮ ফেব্রুয়ারি, সেটা রমজান মাস। এরপরে রাষ্ট্রে শুধু বন্ধ ছিল ৩০ দিন। রমজান মাসের পর আরও বন্ধ ছিল ৩০ দিন। দুই মাস আমার চলে গেছে জাস্ট এটার ভেতর দিয়ে। গত দুই মাস ধরে আমি অনিশ্চয়তার ভেতরে আছি যে আমি কখন নামিয়ে (নেমে) যাব, ঠিকাছে? আমি কখন নামব, এটা আমি জানি না।’
কী কারণে উপদেষ্টার পদে থাকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, সে ব্যাখ্যাও দেন তথ্য উপদেষ্টা মাহফুজ।
মাহফুজ বলেন, ‘গত মে মাস থেকে তো রাজনৈতিক দলগুলো বলা শুরু করল যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই। আরও কী কী বিশ্রী স্লোগান আমি আমার বাসা থেকেও শুনতে পারছিলাম যে স্লোগান হচ্ছে। এই একটা দোলাচলের ভেতরে অন্য সকল উপদেষ্টা যেখানে ৮ আগস্ট শপথবদ্ধ হয়েছেন, আমার শপথ আমি নিয়েছি ১০ নভেম্বর, কিন্তু আমার দায়িত্ব আমি পেয়েছি ২৮ ফেব্রুয়ারি এবং দপ্তরে বসেছি ১ মার্চ বা এর এক-দুদিন পর। ফলে আমার জন্য সময়টা খুবই সংকীর্ণ, খুবই কম। অফিস ৬০ থেকে ৭০ দিন পেয়েছি।’

মন্ত্রণালয় জানায়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য এর আগে বিভিন্ন সময়ে আবেদন গ্রহণ এবং যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আবেদনকারীদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে নির্ধারিত প্রক্রিয়ায় গেজেটভুক্তির বিষয়টি নিষ্পত্তি করা হয়।
২ ঘণ্টা আগে
কোম্পানিগুলো দেশে এলপি গ্যাসের পর্যাপ্ত মজুতের কথা বলার পর বাজারে সংকট আরও তীব্র হয়েছে। সুযোগসন্ধানী ব্যবসায়ীরা মানুষের প্রয়োজনকে কাজে লাগিয়ে দাম বাড়িয়ে চলেছেন। বাজারে তদারকি না থাকায় তাঁরা ১২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম এক সপ্তাহের ব্যবধানে আদায় করছেন ২ হাজার ৬০০ টাকা।
১৩ ঘণ্টা আগে
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম। এই কূটনৈতিক মিশন চালুর মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এক নতুন মাইলফলক উন্মোচিত হলো...
১৬ ঘণ্টা আগে
ফাউন্ডেশন আহমদ রফিকের সংগৃহীত বই, বিভিন্ন সাময়িকী, স্মারক প্রভৃতি নিয়ে একটি বেসরকারি সংস্থার কার্যালয়কে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করছে। একজন ভাষাসংগ্রামীর সংগৃহীত বইপুস্তক, ব্যবহার্য, নামাঙ্কিত প্রতিটি সামগ্রীই মহামূল্যবান। অমূল্য সম্পদ হিসেবে ফাউন্ডেশন সেগুলো আগলে রাখার চেষ্টা করছে।
১৮ ঘণ্টা আগে