
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এ বছরের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের হাতে এ পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
জাইমা রহমান আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে এ মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরও পাঁচজনকে তাঁদের দৃঢ়তা ও অর্জনের জন্য পাঁচটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান ও গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া অসামান্য অবদান রাখায় তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক, সমাজকর্মী ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান এবং তাঁদের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী ক্যাটাগরিতে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন—এমন নারী ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কারে ভূষিত হয়েছেন।

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। নতুন করে শ্রমবাজার চালুর শুরুতেই ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্টে) মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। এসব কর্মীর বিমানভাড়াসহ কোনো অভিবাসন ব্যয় থাকবে না।
৪৪ মিনিট আগে
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।
২ ঘণ্টা আগে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, একজন আইনজীবীর দায়িত্ব শুধু অর্থের বিনিময়ে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। অসহায় ও দরিদ্র মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করাও আইনজীবীদের সামাজিক ও পেশাগত দায়িত্ব।
৫ ঘণ্টা আগে
দুর্ঘটনা এড়াতে চালকদের ঝুঁকিপূর্ণ ওভারটেক থেকে বিরত থাকা, সড়কের নির্দেশনা ও ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে অনুসরণ করা এবং নির্ধারিত গতিসীমার মধ্যে গাড়ি চালাতে হবে।
৫ ঘণ্টা আগে