আরও ৮৯ লাখ ডোজ টিকা বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে ৭১ লাখ ডোজ হবে ফাইজার এবং ১৮ লাখ ডোজ মডার্নার। যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এক ফেসবুক পোস্টে আজ এ তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী ফেসবুক পোস্টে লেখেন, কোভ্যাক্স–সুবিধার আওতায় বাংলাদেশ নতুন করে ফাইজার ও মডার্নার টিকার বরাদ্দ পেয়েছে। এর মধ্যে ৭১ লাখ ডোজ ফাইজার অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর বাকি ১৮ লাখ মডার্নার ডোজ পাওয়া যাবে টিকা সরবরাহের সম্মিলিত উদ্যোগ কোভ্যাক্স থেকে। চলতি বছরের শেষ তিন মাসে এই টিকা দেশে আসবে বলে জানিয়েছেন তিনি। এর জন্য যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সকে ধন্যবাদ জানিয়ে আরও টিকা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
সব মিলিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত সাড়ে ২৭ কোটি ডোজ টিকা পাওয়ার নিশ্চয়তা পেয়েছে। এর মধ্যে উপহার ছাড়াও কোভ্যাক্সের মাধ্যমে ১০ কোটি ডোজ, চীন থেকে সিনোফার্মের টিকা কেনা হচ্ছে সাড়ে ৭ কোটি ডোজ এবং ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৩ কোটি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য কোভ্যাক্সের বরাদ্দ দেওয়া ৬ কোটি ডোজ টিকা বাংলাদেশের বিনা মূল্যে পাওয়ার কথা রয়েছে।
সরকারের ঘোষণা অনুযায়ী দেশের ৮০ শতাংশ মানুষকে দুই ডোজ টিকার আওতায় আনতে ২৬ কোটি ডোজ টিকা দরকার। গত রোববার পর্যন্ত বাংলাদেশে ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ টিকা এসেছে।

সরকারি দপ্তর ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাদের চেয়ার ও সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শনে ১৯৭২ সালের জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ এবং পতাকা বিধিমালার পরিপন্থী দাবি করে আইনজীবী মো. শরীফ সরকার রিটটি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি
৯ মিনিট আগে
আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুর রশিদকে আরপিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে...
১৮ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত শুক্রবার তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
২৪ মিনিট আগে
পৃথক প্রজ্ঞাপনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনকে প্রত্যাহার করে সচিব হিসেবে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) ড. রওশন আরা বেগমকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
২ ঘণ্টা আগে