দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ সুদান। বৃহস্পতিবার জুবাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রী বিয়াতরাইস ওয়ানি-নোয়াহ সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই মন্ত্রী সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ সুদানে পৌঁছানোর পর দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ডেং ডাউ ডেং জুবা আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে অভ্যর্থনা জানান। দক্ষিণ সুদানে পৌঁছানোর পর দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন এ কে আবদুল মোমেন। এ সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।
বৈঠকে এ কে আবদুল মোমেন বিয়াতরাইস ওয়ানি-নোয়াহকে জানান দক্ষিণ সুদান প্রতিষ্ঠা পাওয়ার পরপরই বাংলাদেশ দেশটিকে স্বীকৃতি দিয়েছে। দুই দেশের কৃষি, শিক্ষা, খাদ্য নিরাপত্তা এবং কারিগরি প্রশিক্ষণ খাতে একে অপরকে সহযোগিতা করতে পারে। বৈঠকে দুই দেশই খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, তথ্য ও প্রযুক্তি, স্বাস্থ্য, চিকিৎসা শিক্ষা কারিগরি প্রশিক্ষণ খাতে একত্রে কাজ করতে একমত হয়েছে।
এ ছাড়া অভিন্ন স্বার্থ এর জন্য ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রী বিয়াতরাইস ওয়ানি-নোয়াহকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এ কে আবদুল মোমেন। বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন সম্পর্ক নিয়েও দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন এ কে আবদুল মোমেন। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন তৈরির লক্ষ্যে বর্তমানে বাংলাদেশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এলএনজি টার্মিনাল বসানোর কাজ বন্ধ করে দিয়েছিল। সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের চেষ্টা করছে, এ জন্য সময় লাগবে। বিদ্যুৎ ও গ্যাস-সংকট সমাধানে চীন ও মালয়েশিয়ার সঙ্গে সরকার আলোচনা করেছে বলেও জানান তিনি।
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ৩-৬ মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমাধান যদি বিরোধী দল দিতে পারে, সেগুলো সরকার গ্রহণ করবে। যদি না পারে, তাহলে বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের। বিভ্রান্তি, হঠকারী রাজনীতি বাদ দেন। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের সময় বাংলাদেশের ৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল। স্বৈরাচারী সরকারের এমন আত্মঘাতী সিদ্ধান্ত ও জ্বালানি অব্যবস্থাপনার কারণেই বর্তমানে দেশে গ্যাস সংকট দেখা দিয়েছে...
৫ ঘণ্টা আগে
কৃত্রিম সার-সংকট সৃষ্টি করে কৃষকদের সার প্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি এবং সার ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কৃষিসচিব মো. সেলিম খান। আজ শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনার সঙ্গে...
৬ ঘণ্টা আগে