আগামী ৯ আগস্ট পবিত্র আশুরা পালিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি শুক্রবার সন্ধ্যায় ঢাকায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন আজকের পত্রিকাকে জানিয়েছেন, বাংলাদেশের আকাশে শুক্রবার হিজরি মহররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই মহররম মাস ও নতুন হিজরি বর্ষ–১৪৪৪ আগামীকাল শনিবার ৩১ জুলাই শুরু হচ্ছে ধরে নিয়ে পবিত্র আশুরার তারিখ ৯ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

সরকার গঠনের চার মাস পর দুদিনের প্রথম সরকারি সফরে আগামীকাল রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকেই চার দিনের সফরে চীন যাবেন তিনি। দুই দেশে প্রধানমন্ত্রীর এই সফরে অন্তত দুই ডজন সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
৬ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত অপতথ্যের বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর নাম ব্যবহার করে বা তাঁর পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা...
৯ ঘণ্টা আগে
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া হবে। এ জন্য পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।
১০ ঘণ্টা আগে
রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের হামলায় আহত বিএনপি নেতা নুরুল ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি আহত নেতার চিকিৎসার খোঁজখবর নেন এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।
১০ ঘণ্টা আগে