
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসে একান্ত এই সাক্ষাৎ করেন তাঁরা।
ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য অনুসারে, এমন ব্যক্তিগত সাক্ষাৎ রাজা সাধারণত তাঁদেরই দেন, যাঁদের কাজ ও অবদানকে তিনি বিশেষভাবে গুরুত্ব দেন। এটি কেবল একটি সৌজন্যমূলক সাক্ষাৎ নয়, বরং একটি সম্মানজনক রাজকীয় স্বীকৃতি হিসেবেও বিবেচিত।
আজ বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত লন্ডনের স্থানীয় সময় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের পর বেলা ১টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত আয়োজিত ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে অংশ নেবেন ড. ইউনূস।
এই আয়োজনে রাজা চার্লস তৃতীয় নিজ হাতে ড. ইউনূসকে ‘হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’ দেবেন। পরিবেশ, শান্তি ও মানুষের মধ্যে সাম্য-সহাবস্থানের পক্ষে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়।
জুন ২০২৪ সালে রাজা চার্লস তাঁর ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের পক্ষে কাজ করা ব্যক্তিদের সম্মান জানাতে এই নতুন পুরস্কার চালু করেন। প্রথমবার এই সম্মান পান জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক ইতিমধ্যে অধ্যাপক ইউনূসকে এই সম্মাননা পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন।
রাজা চার্লসের কাছ থেকে এই সম্মান প্রাপ্তি বাংলাদেশ ও ড. ইউনূস—উভয়ের জন্যই এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। ঢাকায় মার্কিন দূতাবাসের ভ্যারিফায়েড ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার দুপুরে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
২২ মিনিট আগে
আগামী হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে হজযাত্রীদের সার্বিক ব্যয় আরও কমাতে সৌদি সরকারের সঙ্গে কর ও আবাসন ব্যয় হ্রাসের বিষয়ে আলোচনা চলছে বলেও...
২ ঘণ্টা আগে
মামলার জট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি দীর্ঘদিন ধরে আইনি সহায়তা ও মধ্যস্থতা কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা হয়েছে বলেও জানান তিনি।
৩ ঘণ্টা আগে
মানব পাচার ও প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভুয়া অনলাইন নিয়োগ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণদের ফাঁদে ফেলছে চক্রগুলো; এ প্রেক্ষাপটে...
৩ ঘণ্টা আগে