
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ বেলাল চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. হুমায়ুন কবীর।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী (পরিচিতি নম্বর ৩০০০৬৯), সদস্য (গ্রেড-২) ও প্রেসিডেন্ট, কাস্টমস, এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল, ঢাকাকে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সদস্য) নিয়োগ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এনবিআরের মূসক বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সদস্য মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করেন।
এরই মধ্যে বুধবার (৮ অক্টোবর) বেলাল হোসেন চৌধুরীকে কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল, ঢাকার প্রেসিডেন্ট হিসেবে পদায়ন করে এনবিআর। এই আপিল ট্রাইব্যুনাল মূলত এনবিআরের বিচারিক কার্যালয়। দুদকের মামলার আসামিকে বিচারক হিসেবে পদস্থ করায় আরও বিতর্ক তৈরি হয়। সমালোচনার মধ্যে বৃহস্পতিবার তাঁকে এনবিআরের সদস্য হিসেবে ওএসডি করা হয়েছে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ সেবার আওতায় দেশের বিভিন্ন রুটে চলাচলের জন্য ২০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা
১ ঘণ্টা আগে
আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামণ্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ফ্লাইট চলাচলে পরিবর্তন বা বিঘ্ন ঘটলে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যাত্রীদের।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৪ ঘণ্টা আগে