
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সঙ্গে নিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ‘ফুডপ্যাক’ বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিভ্রান্তির ব্যাখ্যা’ দিয়েছে চীনা দূতাবাস।
ঢাকার চীনা দূতাবাসের নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল মঙ্গলবার রাত ১১টা ৫ মিনিটে দেওয়া ব্যাখ্যায় বলা হয়, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত গতকাল সকালে একটি দাতব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে যে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু আধেয় (কনটেন্ট) বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। তারা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ নীতির বিষয়টি পুনর্ব্যক্ত করছে। তারা জোর দিয়ে বলছে যে নির্বাচিত সরকারের নির্বিঘ্নে দেশ পরিচালনায় চীন সমর্থন জানায়। দুই দেশের জনগণের অধিকতর কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশের সরকারের সঙ্গে একত্রে কাজ করে বন্ধুত্ব আরও জোরদার করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল সকালে চীনা দূতাবাস ঢাকার বাসিন্দাদের মধ্যে ঈদুল ফিতরের উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণ করে।

এই অনুষ্ঠানে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে উপস্থিত ছিলেন এই সংসদীয় আসনের সংসদ সদস্য জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

অনুষ্ঠানটির আয়োজন সম্পর্কে গতকাল বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকার চীনা দূতাবাসের ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার বাসিন্দাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকার চীনা দূতাবাস। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইয়াও ওয়েন বলেন, ঈদুল ফিতর কৃতজ্ঞতা প্রকাশ ও আনন্দ ভাগাভাগির সময়। এই সহায়তার মাধ্যমে চীন উষ্ণতা পৌঁছে দিতে এবং বাসিন্দাদের শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপনে সহায়তা করতে চায়। অন্যদিকে শফিকুর রহমান এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই খাদ্যসামগ্রী বাংলাদেশের জনগণের প্রতি চীনের আন্তরিক বন্ধুত্বের প্রতিফলন।
আরও পড়ুন:

আগামী রোববারের মধ্যে পুলিশ এ মামলার চার্জশিট আদালতে জমা দেবে। মামলাটির বিচার কার্যক্রম দ্রুত শুরু করা হবে। এ ধরনের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজন হলে আইন সংশোধনও করবে সরকার...
৯ ঘণ্টা আগে
এই এগ্রিমেন্টের মূল্য উদ্দেশ্য হলো—সদস্যভুক্ত দেশগুলোর বিগ ক্যাটের আবাসস্থল সুরক্ষা, অবৈধ শিকার ও বাণিজ্য প্রতিরোধ এবং প্রযুক্তিগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা। বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগারের হোম কান্ট্রি হওয়ায় সুন্দরবনের ইকো-সিস্টেম ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিবেচনায় এই অ্যাগ্রিমেন্ট...
৯ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার রাতে ওই শিশুর পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।
১০ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে ঢাকার পল্লবী এলাকায় ওই শিশুর বাড়িতে যাবেন তিনি।
১০ ঘণ্টা আগে