
সারা দেশে একের পর এক ধর্ষণকাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব মন্ত্রণালয় যৌথভাবে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিষয়গুলোর সঠিক বিশ্লেষণ, প্রতিকার ও বিচার ত্বরান্বিত করতে সব মন্ত্রণালয়কে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।
বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর নরসিংদী, গাজীপুর, চট্টগ্রামের সীতাকুণ্ডসহ বিভিন্ন স্থানে ধর্ষণ, হত্যাকাণ্ড ও নারীর প্রতি সহিংসতার বেশ কয়েকটি ঘটনা ব্যাপক আলোচিত হয়েছে। এসব ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের অধিকাংশই আইনের আওতায় এসেছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে তিনটি নির্ধারিত অ্যাজেন্ডার বাইরে সাম্প্রতিক ঝড়-বৃষ্টি, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ধর্ষণ মামলাগুলোর জন্য সব মন্ত্রণালয় মিলে বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়েছে।
উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য জেলা প্রশাসকদের নিজস্ব তহবিল থেকে ব্যয় করার নির্দেশনা আসে মন্ত্রিসভার বৈঠক থেকে।
সচিব বলেন, ‘উত্তরাঞ্চলে শিলাবৃষ্টি হয়েছে। কৃষি ও ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে বলা হয়েছে। তারা ছুটির ভেতরে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করবে। জেলা প্রশাসকদের নিজ নিজ তহবিল থেকে খরচ করতে বলা হয়েছে।’
বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট অধ্যাদেশ এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন করা হয়।

সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় ৬ শতাংশ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে। তাদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কোনো প্রতিবন্ধী যেন নিজেকে একা মনে না করেন। কারণ, সরকার সব সময় তাদের পাশে আছে...
২ ঘণ্টা আগে
এর আগে মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে মানুষ, পশু-পাখি, গাছ-পালা ইত্যাদির ক্ষতি হচ্ছে–মর্মে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেছিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। যার ওপর রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে ২০১৯ সালের ২৫ এপ্রিল হাইকোর্ট রায় দেন...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
৪ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য...
৫ ঘণ্টা আগে