
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রির করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা রয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় এক আত্মীয় বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (৫ মার্চ) সিআইডির একটি দল পাঁচলাইশ থানা থেকে তাকে ঢাকায় নিয়ে আসে। তবে রাত ১০টা পর্যন্ত তিনি ঢাকায় সিআইডি কার্যালয়ে পৌঁছাননি। আজ বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করার পরিকল্পনা রয়েছে সিআইডির।
গ্রেপ্তারের বিষয়টি সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি আশরাফুজ্জামান দৌলা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এনআইডির তথ্য ব্যবহার করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতি দেওয়ার অভিযোগে ঢাকার কাফরুল থানায় একটি মামলা করা হয়। এ মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব গ্রেপ্তার করা হয়।
গত বছরের ৯ অক্টোবর রাজধানীর কাফরুল থানায় এনামুল হক নামের এক ব্যক্তি সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, আসামিরা এনআইডির তথ্য ফাঁস ও বিক্রির সঙ্গে জড়িত।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এনআইডির তথ্য ব্যবহার করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতি দেওয়া হয়। জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত না করেই এনআইডির তথ্য দেশ-বিদেশের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে ডিজিকন। অভিযোগ অনুযায়ী, এই তথ্য বিক্রির মাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
চট্টগ্রাম পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, সিআইডির তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে পাঁচলাইশ থানার পেছনে পাঁচলাইশ আবাসিক এলাকার চট্টগ্রাম মেডিকেল কলেজের এক চিকিৎসকের বাসা থেকে সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়। ওই চিকিৎসক গ্রেপ্তারকৃত সচিবের স্ত্রীর বড় ভাই। গ্রেপ্তারের পর বুধবার বিকেলে তাকে নিয়ে ঢাকায় রওনা হয় সিআইডির টিম।

কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে উৎপাদিত নিজস্ব ঘাসই এখানকার গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা একটি ইতিবাচক অগ্রগতি। উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে খামারের উৎপাদনশীলতা ও কার্যকারিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে প্রত্যাশিত ফলাফল অর্জন করা যায়...
১১ মিনিট আগে
কুষ্টিয়ার নদীপথে নৌ পুলিশের জন্য থানা স্থাপনের দাবি জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সংরক্ষিত আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। পরে জবাবে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘পুলিশ আমার সঙ্গে নাই, মুরগি আছে।’ এ সময় সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায়...
২৬ মিনিট আগে
সারা দেশে বিরাজমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নৌযান পরিচালনায় সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ মঙ্গলবার (৭ জুলাই) বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এ তথ্য জানান।
১ ঘণ্টা আগে
‘বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং বিগত সময়ে নানা অপকর্মে দল হিসেবে আওয়ামী লীগের প্রাথমিক সম্পৃক্ততা মিলেছে। এখনো তদন্ত অব্যাহত আছে। দ্রুতই তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ হাতে আসবে...
১ ঘণ্টা আগে