Ajker Patrika

বিপিসি ও পেট্রোবাংলায় নতুন চেয়ারম্যান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিপিসি ও পেট্রোবাংলায় নতুন চেয়ারম্যান

অবশেষে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) নিয়মিত চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সদস্য ড. মো. রফিকুল ইসলামকে বিপিসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে পেট্রোবাংলার চেয়ারম্যান নিয়োগ দিয়ে গতকাল রোববার ও আজ সোমবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিপিসিতে ৫০ দিন পর এবং সাড়ে তিন মাসের বেশি সময় পর পেট্রোবাংলায় নিয়মিত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো। গত ২৬ জুলাই বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হলে সংস্থাটির নিয়মিত চেয়ারম্যানের পদ শূন্য হয়। এর পর থেকে প্রায় দেড় মাসে তিন দফায় কর্মকর্তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হককে গত ১৫ মে ওএসডি করে সরকার। এর দুই দিন পর জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল মান্নানকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়।

বিপিসির চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া রফিকুল ইসলাম জ্বালানি খাতে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং হাইড্রোকার্বন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, পেট্রোবাংলার চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া আব্দুল মান্নানের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে কাজের অভিজ্ঞতা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত