
মুক্তিযোদ্ধা না হয়েও কীভাবে অনেকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তা খতিয়ে দেখতে কাজ করছে সরকার। এ বিষয়ে অল্প সময়ের মধ্যেই সুনির্দিষ্ট সংখ্যা জানানো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের সম্পূরক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কথা বলেন।
বিএনপির দলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর সম্পূরক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম বলেছেন, সারা বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে লক্ষাধিক অমুক্তিযোদ্ধা, যাদের ভুয়া মুক্তিযোদ্ধা বলা হয়, ভুয়া মুক্তিযোদ্ধা বলতে কিছুই নেই, এরা অমুক্তিযোদ্ধা, তাদের মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত করে ভাতাসহ অন্য সুবিধাদি দেওয়া হয়েছে। এ নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। পর্যায়ক্রমে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকা থেকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘অমুক্তিযোদ্ধাদের সব সুবিধা থেকে দূরে রেখে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করতে চাই। এটা আমাদের অঙ্গীকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে সব অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার তালিকা হতে বাদ দিয়ে আরও যাঁরা দীর্ঘদিনে বঞ্চিত আছে...যে মুক্তিযোদ্ধারা বঞ্চিত, আমার কাছে অনেক মুক্তিযোদ্ধা এসেছেন। তাঁরা চোখের পানি ফেলেছেন, তাঁরা স্বাধীনতার পর থেকে দুয়ারে দুয়ারে ঘুরেছেন, এখনো মুক্তিযোদ্ধার সুবিধা পাচ্ছেন না। সারা বাংলাদেশে যেসব মুক্তিযোদ্ধা হয়রানির শিকার হয়েছে, তাদের মন্ত্রণালয় যথাযথভাবে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত করে মূল্যায়ন করতে চায়। এ দেশ মুক্তিযোদ্ধার দেশ তা আবারও স্মরণ করিয়ে দিয়ে চায়।’
জামায়াতদলীয় সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম তাঁর সম্পূরক প্রশ্নে বলেন, ‘নবম সেক্টরে মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু ২০০৬ সালের আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে মুক্তিযোদ্ধার তালিকা হতে আমার নামটা বাদ দিয়ে দিয়েছিল। আমি মুক্তিযোদ্ধা হিসেবে সব সুযোগ-সুবিধা হতে বঞ্চিত আছি। মুক্তিযোদ্ধার গৌরব হতে বঞ্চিত। এলাকার সবাই মুক্তিযোদ্ধা হিসেবে জানে।’ এ সময় নজরুল ইসলাম মন্ত্রীর কাছে প্রশ্ন করেন, তিনিসহ যাঁরা মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁদের মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করা হবে কি না?
জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘সংসদ সদস্যদের যে কাগজপত্র আছে, সেগুলো মন্ত্রণালয়ে জমা দিলে, মন্ত্রণালয় এ নিয়ে কাজ করবে এবং প্রয়োজনীয় সমস্ত কাজ পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা জানি অতীতে যারাই আমরা বিরোধী দল করতাম, তাদেরই মুক্তিযুদ্ধের সনদ নিয়ে হয়রানি করা হতো, তাদের সুনাম নষ্ট করা হতো। এ বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ শুরু করেছে।’
বিএনপিদলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘ফ্যাসিবাদ আমলে অনেক মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল। তাদের সনদ স্থগিত করা হয়েছিল। বিভিন্নভাবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানির শিকার হয়েছিল। এ সময় অনেক অমুক্তিযোদ্ধাও মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশ হয়ে ভাতাসহ অন্যান্য সুবিধা অবৈধভাবে গ্রহণ করেছে। এটা নিয়ে আমরা কাজ করছি। এ কাজগুলো অতিদ্রুত করে জাতির সামনে উপস্থাপন করব।’
বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার সম্পূরক প্রশ্নে বলেন, হীরক রাজার দেশে সিনেমার যন্তরমন্তর ঘরের মতো ২০০৯ সালের পর থেকে রাজাকারকে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাকে রাজাকার বানানোর চেষ্টা ছিল। অনেক রাজাকার গ্রেপ্তার হওয়ার পর মুক্তিযোদ্ধা হয়ে বের হয়েছেন। ১৭ বছরে যারা মুক্তিযোদ্ধা থেকে রাজাকার হয়েছেন আর রাজাকার থেকে মুক্তিযোদ্ধা হয়েছেন সে বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না।
জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, অমুক্তিযোদ্ধারা কীভাবে মুক্তিযোদ্ধা তালিকায় তালিকাভুক্ত হয়েছেন—এ বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। যন্তরমন্তর দিয়ে কীভাবে তালিকাভুক্ত হয়েছেন। অল্প দিনের মধ্যে সুনির্দিষ্ট সংখ্যা বলতে পারবেন বলে জানান মন্ত্রী।
নোয়াখালী-৬ আসনের আবদুল হান্নান মাসউদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থান নাম যোগ করে এই মন্ত্রণালয়ের নাম বড় করার পরিকল্পনা আপাতত নেই।
আবদুল হান্নান মাসউদের সম্পূরক প্রশ্নের জবাবে আহমেদ আযম খান জানান, জুলাই যোদ্ধাদের সমস্যা সমাধানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যথাযথ কাজ করবে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে প্রতিনিয়তই নানান হুমকি ধামকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা, মালিক ও শ্রমিক নেতাদের নামে এই হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছে তারা। একপর্যায়ে বাধ্য হয়ে...
১৪ মিনিট আগে
করোনাকালে টিকা আমদানির নামে অন্তত ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৮ মিনিট আগে
বিয়ের প্রলোভন দিয়ে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে চাকরি হারিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো. শরিফুল ইসলাম। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৩৫ মিনিট আগে
দেশে চলতি মার্চে ৪৭ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। এ মাসে ধর্ষণের শিকার হয়েছে ৫৭ জন। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন-বিষয়ক মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতি মাসে এ প্রতিবেদন তৈরি করে মহিলা পরিষদ।
৩৭ মিনিট আগে