প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়কে দ্রুত নির্বাচনী আচরণ বিধিমালা ও নির্বাচন বিধিমালা চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছেন। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে একজন নির্বাচন কমিশনার বিষয়টি নিশ্চিত করেন। ওই কমিশনার বলেন, ‘সিইসি স্যার আমাদের দ্রুত বিধিমালা যা আছে চূড়ান্ত করার নির্দেশনা দিয়েছেন।’
এদিকে ইসি কর্মকর্তারা বলছেন, তফসিল ঘোষণার আগে অবশ্যই নির্বাচনী আচরণ বিধি এবং নির্বাচন বিধিমালা চূড়ান্ত করতে হবে। এক্ষেত্রে রোডম্যাপে ১৫ আগস্টের মধ্যে বিধিমালা চূড়ান্ত করার কথা বলা হয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘নির্বাচনী আচরণ বিধিমালার খসড়া আমরা ওয়েবসাইটে প্রকাশ করে মতামত চেয়েছি। এ ছাড়া দলগুলোকে মতামত দেওয়ার জন্য চিঠি দিয়েছি। কয়েকটি দল মতামত জানিয়েছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করে ফেলব। এ ছাড়া নির্বাচন বিধিমালা নিয়েও কাজ হচ্ছে। এটাও জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করা হতে পারে।’
ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর থেকে ধারাবাহিকভাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন সম্পন্ন করা হবে।
এর আগে স্থানীয় সরকার নির্বাচন আগামী অক্টোবরে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা দিয়ে শুরু করা যৌক্তিক হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ভোটের ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে। সে হিসেবে আমাদের প্রস্তুতি রাখতে হচ্ছে।

জাতীয় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবার পরিসর বাড়াতে ১০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসক-নার্সসহ জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করার উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
২ ঘণ্টা আগে
নাভি পিল্লাইয়ের এই অর্জন তাঁর দীর্ঘ কর্মময় জীবনের স্বীকৃতির পাশাপাশি বিশ্বব্যাপী মানবাধিকারকর্মী ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিয়োজিত ব্যক্তিদের জন্য অনুপ্রেরণার উৎস। সংঘাত ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে এই স্বীকৃতি বিশেষ তাৎপর্য বহন করে...
৪ ঘণ্টা আগে
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে কত বিদ্যুৎ যুক্ত হচ্ছে, তার বিস্তারিত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে কমিটির সদস্যদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর পরবর্তী বৈঠকে দিতে বলা হয়েছে।
৫ ঘণ্টা আগে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
৬ ঘণ্টা আগে