
সংসদ সদস্যদের স্ব-স্ব এলাকায় উন্নয়নের অঙ্গীকার পূরণের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
তাজুল ইসলাম বলেন, সংসদ সদস্যরা স্ব-স্ব এলাকায় উন্নয়নের জন্য মানুষের কাছে অনেক অঙ্গীকার করেন, এটাই স্বাভাবিক। স্বাভাবিকভাবে সেসব অঙ্গীকার পূরণের জন্য এমপিদের যেমন আগ্রহ, তেমনি প্রধানমন্ত্রী বিষয়টি অত্যন্ত আন্তরিকভাবে অনুধাবন করেছেন। একটি প্রকল্প করে প্রতিজন এমপির নির্বাচনী এলাকার জন্য এরই মধ্যে পাঁচ বছর মেয়াদে ২০ কোটি টাকা দিতে একটি প্রকল্প প্রণয়ন করেছেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এটি চলমান। এ প্রকল্প শেষ হলে বা এমপিদের নির্বাচনী এলাকার উন্নয়ন ও অঙ্গীকার পূরণে আবারও নতুন করে প্রকল্প নেওয়ার কথা বিবেচনা করা হবে।
উল্লেখ্য, মুজিবুল হক চুন্নু তাঁর সম্পূরক প্রশ্নে জানতে চেয়েছিলেন—এমপিরা নির্বাচনী প্রতিশ্রুতি দেন, তা ছাড়া তাঁর এলাকার উন্নয়নে এর আগেও একটা থোক বরাদ্দ থাকত; এখন নতুন সরকার এমপিদের নিজ নিজ এলাকার উন্নয়নে বরাদ্দ দেবে কি না?

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ আগস্ট নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
৯ মিনিট আগে
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মহান আল্লাহ তাআলা ও তাঁর প্রিয় রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত জীবনাদর্শের বাইরে ইসলামে নতুন কোনো মতবাদ, বিশ্বাস কিংবা অনুশীলনের স্থান নেই...
১৯ মিনিট আগে
পবিত্র কালিমা প্রতিটি মুসলমানের ইমানের প্রাণ এবং এর প্রতি সবার অগাধ শ্রদ্ধা রয়েছে। তবে বর্তমান বৈশ্বিক ভূরাজনীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে গণহারে এই পতাকার ব্যবহার ইসলাম, মুসলিম সমাজ কিংবা দেশের...
১ ঘণ্টা আগে
হজের প্রাক্-নিবন্ধনে হজযাত্রীদের আবশ্যিকভাবে যেসব তথ্য দিতে হবে তা জানিয়ে পত্র জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১ জুলাই) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।
২ ঘণ্টা আগে