
হজের প্রাক্-নিবন্ধনে হজযাত্রীদের আবশ্যিকভাবে যেসব তথ্য দিতে হবে তা জানিয়ে পত্র জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১ জুলাই) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।
এ পত্রে হজে গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, হজে গমনের প্রথম ধাপ হলো প্রাক্-নিবন্ধন। হজযাত্রীদের প্রাক্-নিবন্ধনকালে জাতীয় পরিচয়পত্র বা বাংলাদেশি পাসপোর্ট বা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর থাকতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তির একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও চলবে।
এ পত্রে হজের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীর ব্যাংক হিসাব থাকা আবশ্যক বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, ইতিপূর্বে যেসব হজযাত্রী প্রাক্-নিবন্ধনকালে ব্যাংক হিসাবের তথ্য প্রদান করেননি তাদের নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২৭ সালের হজের জন্য ১ জুলাই থেকে প্রাক্-নিবন্ধন শুরু হয়েছে। সৌদি সরকার ঘোষিত রোডম্যাপ অনুসারে এ বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডিদের (এলজি) অংশগ্রহণে ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় এসব কথা বলেন মীর শাহে আলম।
২০ মিনিট আগে
বিশ্ব অর্থনীতির কেন্দ্র এশিয়ার দিকে সরে আসছে। এশিয়ার এই উত্থান বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করেছে। তবে এ সুযোগ কাজে লাগাতে হলে এশিয়ার আঞ্চলিক সরবরাহশৃঙ্খল ও বাজারের সঙ্গে বাংলাদেশকে আরও নিবিড়ভাবে যুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়াল
২৫ মিনিট আগে
ভারত-বাংলাদেশের সম্পর্ক শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়, দুই দেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও আস্থাই এ সম্পর্ককে বিশেষ করে তুলেছে...
৩৯ মিনিট আগে
রোহিঙ্গা সংকট দিন দিন আরও জটিল হয়ে উঠছে উল্লেখ করে এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রত্যাশা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের তৈরি কোনো সমস্যা নয় এবং এই সংকটের ভার চিরকাল বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়।
৪ ঘণ্টা আগে