মানবতাবিরোধী অপরাধ

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলামসহ চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।
আজ সোমবার তাঁদের হাজির করা হলে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল।
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু ছাড়া অপর তিন আসামি হলেন—যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।
আবুল হাসানকে ট্রাইব্যুনালের অন্য মামলায় আগেই গ্রেপ্তার দেখানো হয়েছিল। আর অপর তিন আসামিও বিভিন্ন থানায় হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

২০১৮ সালে অন মোবাইল বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা রোকসানারা আহমেদ রিটটি দায়ের করেন। রিটে তিনি কোম্পানির নিট মুনাফার ৫ শতাংশ অর্থ থেকে তার প্রাপ্য পরিশোধের জন্য শ্রম আইনের ২৩২ (৩) ধারা অনুসারে বিদেশি বিনিয়োগকারী কোম্পানির জন্য বিধি প্রণয়নের নির্দেশনা প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে ওই সময় র
২৯ মিনিট আগে
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন মো. মাহফুজুর রহমান নামের এক সহকারী অ্যাটর্নি জেনারেল। আইনমন্ত্রী বরাবর লেখা পদত্যাগপত্রটি আজ সোমবার সলিসিটার কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানিয়েছেন মাহফুজুর রহমান...
১ ঘণ্টা আগে
বর্তমান শিক্ষাব্যবস্থায় একদিকে আধুনিক শিক্ষায় ইসলামি মূল্যবোধের ঘাটতি রয়েছে, অন্যদিকে ইসলামি শিক্ষায় আধুনিক জ্ঞান ও দক্ষতার অভাব দেখা যায়। এর ফলে ইসলামি শিক্ষায় শিক্ষিত অনেকের সমাজে কার্যকর ভূমিকা রাখার সুযোগ সীমিত হয়ে পড়ে। তাই সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বিত শিক্ষাব্যবস্থা...
১ ঘণ্টা আগে
সন্তান বা নাতি-নাতনির নামে সম্পত্তি দান করলেও জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহার করার আইনি অধিকার পাবেন দাতা। এ লক্ষ্যে দ্য ট্রান্সফার অব প্রোপার্টি (সংশোধন) অ্যাক্টের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
২ ঘণ্টা আগে