Ajker Patrika

এক ব্যক্তির ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ৫৭
এক ব্যক্তির ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত
বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টের (পাশা) এক কক্ষের কার্যালয়। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামে। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এক ব্যক্তিনির্ভর বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টকে (পাশা) ১০ হাজারের বেশি পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার রাতে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদের বরাতে এ কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সে সভায় ইসি সচিবও উপস্থিত ছিলেন।

নির্বাচন পর্যবেক্ষক ‘পাশা’ নিয়ে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আজকের বৈঠকে নির্বাচন কমিশনের সচিব এ বিষয়ে অবহিত করেন। তিনি বলেন, সংবাদমাধ্যমে দেখা গেছে, পাশা নামের একটি এনজিও দাবি করেছে যে, তারা ১০ হাজার নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ দেবে। বিষয়টি জানার পর নির্বাচন কমিশন তাদের সম্পর্কে খোঁজখবর নেয়। যাচাই-বাছাই করে তাদের সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আপাতত তাদের পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত রাখা হয়েছে।

আজাদ মজুমদার জানান, এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত