
নির্বাচনী প্রচার নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা বলেছেন, ‘সারা দেশে অত্যন্ত উদ্দীপনা, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। কেউ কারও বিরুদ্ধে কটু কথা বলছে না, কোনো অভদ্র আচরণও লক্ষ করা যাচ্ছে না। এটি আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি ইতিবাচক পরিবর্তন।’
আজ শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত এক বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, বৈঠকে নির্বাচন প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা, বাহিনী মোতায়েন এবং সামনের চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করা হয়। একই সঙ্গে এখন পর্যন্ত সম্পন্ন হওয়া কাজগুলোর একটি হালনাগাদ চিত্রও উপস্থাপন করা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত প্রস্তুতিপর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং সরকার এতে সন্তুষ্ট। তবে সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভোট গ্রহণ প্রক্রিয়াকে নিখুঁত করা। “টু মেক ইট পারফেক্ট”—ভোটটা যেন একেবারে নিখুঁত হয়, সেটাই এখন আমাদের মূল চ্যালেঞ্জ।’
প্রেস সচিব বলেন, আগামী এক সপ্তাহ নির্বাচন প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, ভোট হবে উৎসবমুখর ও নিরাপদ। নারী ভোটাররা আনন্দের সঙ্গে ভোট দেবেন এবং পরিবারসহ সবাই অংশ নেবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তাঁর মতে, এই নির্বাচন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও বলেছেন, এই শিশুদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে তাদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
শোকবার্তায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তাঁর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সংবাদ পরিবেশনে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচনে অবদান রেখেছে।
১০ ঘণ্টা আগে
গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে।
১১ ঘণ্টা আগে
সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশ ঘটায়। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন আয়োজিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ
১৩ ঘণ্টা আগে