মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য রুশ ফেডারেশনের গ্লাভ কসমসের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা স্মারক স্বাক্ষর হয়েছে। আজ বুধবার বিকেলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে ঢাকায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি কার্যালয়ে এই সহযোগিতা স্মারক সই হয়।
সহযোগিতা স্মারকে সই করেন বিএসসিএল এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. শাহজাহান মাহমুদ ও গ্লাভ কসমস-এর মহাপরিচালক দিমিত্রি লস্কুতন।
বিএসসিএল চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি এবং অনলাইনে রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান ও গ্লাভ কসমস-এর মহাপরিচালক দিমিত্রি লস্কুতন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় টেলিযোগাযোগমন্ত্রী জাতীয় জীবনে এটিকে একটি ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘রাশিয়ার মহাকাশবিষয়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্লাভ কসমসের সঙ্গে স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ বিষয়ে সহযোগিতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে আর্থ অবজারভেটরি ক্যাটাগরির এই স্যাটেলাইট নির্মাণের অভিযাত্রা শুরু হলো।’ এ সময় মুক্তিযুদ্ধে রাশিয়ার অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
ড. শাহজাহান মাহমুদ মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ সরকারের একটি অনন্য প্রয়াস।
বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে ‘চমৎকার’ ও ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও সুসংহত হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। একই প্রত্যাশা ব্যক্ত করেন রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান।
গ্লাভ কসমস-এর মহাপরিচালক বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় আনন্দ প্রকাশ করেন।

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রোগনিয়ন্ত্রণ শাখা (সিডিসি), রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), এমআইএস ও হাসপাতাল শাখার পরিচালকদের নিয়ে একটি সেল গঠন করা হয়েছে।
৮ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তোমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করবে। তোমাদের ছোট ছোট উদ্যোগই একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সহায়তা করবে।’
২১ মিনিট আগে
সৌদি আরবকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হুতিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এবং তাঁর জীবন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে জাতীয় সংসদে।
১৩ ঘণ্টা আগে