
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। আজ শনিবার দুপুরে বিশেষ একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
আওয়ামী লীগ সরকারের পতন ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এটি পাকিস্তানের মন্ত্রিসভার তৃতীয় সদস্যের ঢাকা সফর। এর আগে গত জুলাইয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভী এবং গত বুধবার বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ঢাকায় এসেছিলেন।
ঢাকা সফরের সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিনে আগামীকাল রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ইসহাক দার একান্তে এবং প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন। প্রায় দুই ঘণ্টার এই বৈঠক শেষে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে।
সইয়ের জন্য চূড়ান্ত হওয়া চুক্তির মধ্যে রয়েছে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি। এ ছাড়া, চূড়ান্ত হওয়া এমওইউগুলোর মধ্যে আছে: দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতা।
কূটনৈতিক সূত্রে জানা যায়, এই সফরে ইসহাক দার বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরই অংশ হিসেবে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের বাসায় দেখা করতে যাবেন। এর পাশাপাশি জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্য পদ নিয়ে দুই মাসেও স্পিকারের কোনো চিঠি পায়নি ইসি সচিবালয়। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আসেনি। চিঠি আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
৩৮ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে সাইবার অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ বিনিময়ে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
১ ঘণ্টা আগে
গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে পদ শূন্য করার সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী আলী আফজাল ঋণখেলাপি হওয়ায় ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইনের ২৩ (১)(খ) ধারা অনুযায়ী তাঁর রিহ্যাব সভাপতি...
১ ঘণ্টা আগে
বস্তাপ্রতি সারের বিক্রয় কমিশন ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা এবং নতুন সার ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।
১ ঘণ্টা আগে