২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৫৫ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকার বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ জব্দ এবং উদ্ধার করা হয়।
আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে সোনা, শাড়ি, তৈরি পোশাক, কসমেটিকস, ইমিটেশন গয়না, আতশবাজি, কাঠ, চা, সুপারি, কয়লা, পেঁয়াজ, রসুন, জিরা, সার, কীটনাশকসহ বিভিন্ন ভোগ্যপণ্য।
এ ছাড়া গরু-মহিষ, একটি কষ্টিপাথরের মূর্তি এবং চোরাচালানে ব্যবহৃত ট্রাক, পিকআপ, নৌকা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন জব্দ করা হয়। একই সঙ্গে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, ক্রিস্টাল মেথ, বিদেশি ও দেশীয় মদ, গাঁজা, সিগারেট এবং বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ করা হয়।
এ ছাড়া গত মাসে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ জব্দ এবং উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে—১২টি দেশি-বিদেশি পিস্তল, একটি রাইফেল, তিনটি হ্যান্ড গ্রেনেড, ১৬টি ম্যাগাজিন, ৩৩৬ রাউন্ড গোলাবারুদ, একটি মর্টার শেল, ১৭ কেজি গানপাউডার ও ছয়টি অন্যান্য অস্ত্র।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭১ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩৪ জন বাংলাদেশি, ১৫ জন ভারতীয় এবং ২৭৬ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট সূচি পুনর্বিন্যাস করা হবে।
১ ঘণ্টা আগে
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৭ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৭ ঘণ্টা আগে